ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর আজ রায়

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন হিরো আলম

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:১১:১৪ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
  • ৪৩০ Time View

ছবি সংগৃহীত

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। গতকাল মঙ্গলবার গাজীপুরের পূবাইলের একটি হাসপাতালে তার পায়ের অপারেশন হয়েছে।

হিরো আলম বলেন, ‘আমার পায়ে ফোঁড়া হয়েছে। সেটি ইনফেকশন হয়ে গেছে। তাই এটি দ্রুত অপারেশন করতে হয়েছে। এখন আগের তুলনায় ভালো আছি। হাসপাতালে আরও কয়েকদিন থাকতে হবে। আর ডাক্তার বলেছেন, ১০ দিনের বিশ্রামে থাকতে হবে।’

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ‘মানিকে মাগে হিথে’ শিরোনামের গানটি সম্প্রতি কণ্ঠ দিয়েছেন হিরো আলম। সিংহলী ভাষার এই গানের সঙ্গে রিমেক করে তিনি গেয়েছেন বাংলা গানও। গেয়েছেন সৈয়দ আব্দুল হাদীর ‘তেল গেলে ফুরাইয়া বাত্তি যায় নিভিয়া’, পলাশের কণ্ঠে জনপ্রিয় পাওয়া ‘আজ পাশা খেলবো রে শ্যাম’, আব্দুল আলীমের ‘এই যে দুনিয়া কিসেরও লাগিয়া’ গানগুলো। হিরো আলমের ‘মানিকে মাগে হিথে’ রিমেক ভার্সনের সংগীত করেছেন রেজা আর ভিডিওতে ছিলেন লিমন।

গানটি প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘এই গান যে আমার নিজের ভালো লাগা থেকে গেয়েছি, তা নয়। অন্তত এক লাখের ওপর মানুষ আমাকে গানটি গাওয়ার জন্য অনুরোধ করেছেন। এরমধ্যে পশ্চিমবঙ্গের অনেক রয়েছে। মধ্যপ্রাচ্যের ও বিভিন্ন দেশের বাঙালি ভাইয়েরাও অনুরোধ করেছেন। পাশাপাশি দেশের দর্শক-শ্রোতা তো আছেই। আপনারা তো জানেন, আমার ১১ লাখের পেজ রয়েছে, সেখানেই প্রতিদিন হাজার হাজার মেসেজ আসতো। যার কারণে গানটা না বুঝলেও কষ্ট করে গেয়েছি।’

Tag :

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন হিরো আলম

Update Time : ০৪:১১:১৪ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১