ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঘন কুয়াশায় মাঝ পদ্মায় আটকে পড়েছে ছোট-বড় ৬টি ফেরি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০২:১৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪
  • ২১২ Time View

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজীরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দিনগত রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশাও বাড়তে থাকে। যে কারণে তিনটি নৌরুটে রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে মাঝ নদীতে আটকে পড়েছে ছোট-বড় ৬টি ফেরি।

দুর্ঘটনা এড়াতে এ তিন নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটের এজিএম শাহ মোহাম্মদ খালিদ নেওয়াজ।

তিনি জানান, রাত থেকেই এ তিন নৌ-রুটে কুয়াশা পড়তে শুরু করে। এতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। পরে রাত ২টার দিকে কুয়াশার মাত্রা আরও ঘন হয়। এতে ফেরি চলাচলের মার্কিং পয়েন্ট ও বিকনবাতির কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে রাতে নৌরুটগুলোতে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়। এতে মাঝ পদ্মায় ছোট-বড় ৬টি ফেরি আটকা পড়েছে।

Tag :
জনপ্রিয়

ঘন কুয়াশায় মাঝ পদ্মায় আটকে পড়েছে ছোট-বড় ৬টি ফেরি

Update Time : ০২:১৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪