ঢাকা ০১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঘন কুয়াশায বন্ধ রয়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৩:২৭:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩
  • ২৪১ Time View

ঘন কুয়াশার কারণে বন্ধ রয়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল।

শুক্রবার (৬ জানুয়ারি) ভোর সাড়ে ৫টা থেকে নদীতে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পেলে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক আলিম রাইয়ান বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে ফেরি চলাচল স্বাভাবিক ছিলো। কিন্তু ভোর থেকে পদ্মা নদীর অববাহিকা কুয়াশাচ্ছন্ন হয়ে পড়লে নদীর মার্কিং আলো অস্পষ্ট হয়ে পড়ে।

তিনি আরও বলেন, নৌ দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। হঠাৎ ফেরি বন্ধ হওয়ার কারণে দৌলতদিয়া প্রান্তে যাত্রী ও যানবাহন ফেরি পারের অপেক্ষায় রয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।

Tag :

ঘন কুয়াশায বন্ধ রয়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল

Update Time : ০৩:২৭:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩