ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান পদত্যাগপত্রে কি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

চট্টগ্রামের বাঁশখালীতে হাতি হত্যার দায়ে বাবা-ছেলেকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৩:৩৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
  • ২৯৭ Time View

চট্টগ্রামের বাঁশখালীতে হাতি হত্যার দায়ে বাবা-ছেলেকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। দেশে এই প্রথম হাতি হত্যার দায়ে দুজনকে কারাগারে পাঠানো হলো।

মঙ্গলবার বাঁশখালী আমলি আদালতের বিচারক মো. মাইদনুল ইসলাম এ নির্দেশ দেন। যে দুইজনকে কারাগারে পাঠানো হলো তারা হলেন- মোহাম্মদ কালাম (৬৫) ও নেজাম। তারা দুইজন সম্পর্কে বাবা-ছেলে। তাদের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়।

মামলার বিবরণীতে জানা গেছে, গত ৩০ নভেম্বর বাঁশখালীর লটমনিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে হাতিটিকে হত্যা করেন কামাল ও নেজাম। পরে তারা হাতিকে মাটিচাপা দেন। পরবর্তীতে বনবিভাগ বাদী হয়ে মামলা করলে বাঁশখালীতে আমলি আদালত প্রথম ও দ্বিতীয় আসামি বাবা কামাল ও ছেলে নেজামকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা (দক্ষিণ) মো. শফিকুল ইসলাম বলেন, ‘হাতি চলাচলের পথে জিআই তারে রেখে হাতিটিকে হত্যা করা হয়। এ ঘটনায় দুইয়ের অধিক মানুষের বিরুদ্ধে মামলা করা হয়। মামলার পর অভিযুক্ত দুইজনকে কারাগারে পাঠানো হয়েছে। আদালতের রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি। মামলার স্বার্থে অভিযুক্ত বাকিদের নাম বলা সম্ভব নয়। কারণ নাম প্রকাশ তারা সতর্ক হয়ে যেতে পারে।’

গত এক মাসে সাতকানিয়া, চকরিয়া, ঈদগাহ ও বাঁশখালীতে বিভিন্ন কারণে ৫টি হাতির মৃত্যু হয়েছে। শুধু বাঁশখালীতেই ১৯ দিনের ব্যবধানে ২টি হাতির মৃত্যু হয়।

Tag :
জনপ্রিয়

দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে

চট্টগ্রামের বাঁশখালীতে হাতি হত্যার দায়ে বাবা-ছেলেকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত

Update Time : ০৩:৩৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১