ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান পদত্যাগপত্রে কি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

চট্টগ্রামে কোল্ড স্টোরেজের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রামের বাকলিয়া থানাধীন এক্সেস রোড এলাকায় একটি কোল্ড স্টোরেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় দুপুর সাড়ে ১২টার দিকে ওই আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস আগ্রাবাদ ইউনিটের ফায়ার ফাইটার এস এ রাহুল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ভবনটি নির্মাণাধীন হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’

এদিকে বাকলিয়া থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক মুজিবুর রহমানও গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করে।

এরআগে রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী-শিশুসহ এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

Tag :
জনপ্রিয়

দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে

চট্টগ্রামে কোল্ড স্টোরেজের আগুন নিয়ন্ত্রণে

Update Time : ০৯:৪৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪