ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইরাকে সৌদি ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ২০ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ জুলাই ২০২৬ জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার জবাবে ইরানের বিভিন্ন স্থাপনায় ‘শক্তিশালী’ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আজকের নামাজের সময়সূচি: ৩০ জুলাই ২০২৬ ফরিদপুরে স্বপ্ন সুপার শপ আউটলেটের শুভ উদ্বোধন চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের সংসদ অধিবেশনে যোগ দিতে বাধা নেই ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্র-সৌদির বিমান হামলা ট্রাম্প পৃথকভাবে ভলোদিমির জেলেনস্কি এবং নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

চট্টগ্রামে সর্বশেষ গত একদিনে মারা গেছেন ৯ করোনা রোগী

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:২৫:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১
  • ২৯৮ Time View

একের পর এক করোনা রোগীর মৃত্যুতে ভয়ঙ্কর হয়ে উঠেছে চট্টগ্রাম। টানা তিনদিন চট্টগ্রামে মারা গেছে ২৯ জন করোনা রোগী। সর্বশেষ গত একদিনে মারা গেছেন ৯ করোনা রোগী। এর আগের দুদিনে চট্টগ্রামে আক্রান্ত হয়ে মারা গেছেন ২০জন। এদিকে লাগাম টানা যাচ্ছে না করোনা আক্রান্তেও। গত একদিনে ২৫৪৭ নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন ৮০২ জন।

বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা যায়।

গত একদিনে মারা যাওয়া ৯ করোনা রোগীর মধ্যে ৮ জনই উপজেলার বাসিন্দা। এ নিয়ে মৃত্যুর সংখ্যা এসে দাঁড়িয়েছে ৮১৯ জনে। এছাড়া গতেএকদিনে নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়া ৮০২ জনের মধ্যে ৪৫২ নগরের আর ৩৫০ জন উপজেলার বাসিন্দা। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ৬৯ হাজার ৪৮২ জনে এসে দাঁড়িয়েছে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, চট্টগ্রামের সরকারি-বেসরকারি ও কক্সবাজার মেডিকেলসহ ৮ কেন্দ্রে সর্বমোট ২ হাজার ৫৪৭ জনের নমুনা পরীক্ষা হয়। তাতে ৮০২ জনের ফলাফল পজিটিভ আসে।

গতে একদিনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৫৭৮ জনের নমুনা পরীক্ষা করে ১২৮জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২৮ জনের নমুনা পরীক্ষায় ৮০ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৪৮ জনের নমুনা পরীক্ষায় ৯০ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৯৯ জনের নমুনা পরীক্ষা করে ৬৬ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে। এছাড়া শেভরন ল্যাবে ২৭০ জনের নমুনা পরীক্ষা করে ৬৫ জন, মেডিকেল সেন্টার ল্যাবে ৪৩জনের নমুনা পরীক্ষায় ২১ জন, চট্টগ্রামে এন্টিজেন টেস্টে ১০৬৯ জনের নমুনা পরীক্ষায় ৩৫১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। একই সময়ে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১২ জনের নমুনা পরীক্ষা করে ১জনের শরীরে করোনার জীবাণু পাওয়া যায়।

নতুন শনাক্তদের মধ্যে চট্টগ্রাম মহানগরে রয়েছে ৪৫২ জন এবং উপজেলাগুলোতে ৩৫০ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে গত দুই দিনের মতই সর্বোচ্চ করোনা পজিটিভ রোগী মিলেছে হাটহাজারীতে ৭৬জন। এছাড়া সীতাকুণ্ডে ১৩ জন, রাউজানে ৩৩ জন, ফটিকছড়িতে ৩৯ জন, মিরসরাইয়ে ৩০ জন, রাঙ্গুনিয়ায় ৪৭ জন, বোয়ালখালীতে ১৬ জন, আনোয়ারায় ৩ জন, পটিয়ায় ২৬ জন, সন্দ্বীপে ১৯ জন, চন্দনাইশে ১৫ জন, বাঁশখালীতে ১৪ জন, লোহাগড়ায় ৮ জন এবং সাতকানিয়ায় রয়েছেন ১১ জন।

প্রসঙ্গত, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম এক ব্যক্তি মারা যান।

Tag :
জনপ্রিয়

ইরাকে সৌদি ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ২০

চট্টগ্রামে সর্বশেষ গত একদিনে মারা গেছেন ৯ করোনা রোগী

Update Time : ০৪:২৫:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১