ঢাকা ০২:২৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম নগরের একটি বাসায় শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:৪৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
  • ৩১৭ Time View

চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলী এলাকার একটি বাসায় শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন শাহজাহান শেখ (২৫), সাজেদা বেগম (৪৯), দিলরুবা বেগম (১৮), মাহিয়া আকতার (৯), জীবন শেখ  (১৪) ও স্বাধীন শেখ (১৭)।

হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন আজ মঙ্গলবার সকালে জানান, দগ্ধ ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ ৮০ ভাগ ও সর্বনিম্ন ৪০ ভাগ পর্যন্ত পোড়া।

হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন আজ মঙ্গলবার সকালে জানান, দগ্ধ ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ ৮০ ভাগ ও সর্বনিম্ন ৪০ ভাগ পর্যন্ত পোড়া রয়েছে।

ওসি জহির জানান, উত্তর কাট্টলী এলাকার ছয়তলা ভবনের একটি ফ্ল্যাটে গতকাল রাতে গ্যাসের লাইন লিকেজ হয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

তিনি জানান, ফ্ল্যাটের একটি কক্ষ বন্ধ ছিল। সেখানে রাতে ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারতে গেলে জমে থাকা গ্যাস থেকে আগুন ধরে যায়। এতে একই পরিবারের ছয়জন দগ্ধ হন।

Tag :
জনপ্রিয়

চট্টগ্রাম নগরের একটি বাসায় শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ

Update Time : ০৬:৪৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১