ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চলমান সংঘাতের মধ্যেই নতুন সুইসাইড ড্রোন ‘শাহেদ-১০৭’ উন্মোচন করেছে ইরান

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই নতুন সুইসাইড ড্রোন ‘শাহেদ-১০৭’ উন্মোচন করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) মহাকাশ বাহিনী সোমবার এই ড্রোন প্রকাশ্যে আনে।

ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শাহেদ-১০৭ একটি মানববিহীন আকাশযান (ইউএভি), যা আত্মঘাতী হামলার জন্য বিশেষভাবে নির্মিত। এটি পিস্টন ইঞ্জিনচালিত এবং এক হাজার ৫০০ কিলোমিটারেরও বেশি দূরত্বে উড়তে সক্ষম।

বিশ্লেষকদের মতে, এই ড্রোনের ঝাঁক যদি একসঙ্গে ব্যবহার করা হয়, তবে তা ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ওপর মারাত্মক চাপ সৃষ্টি করতে পারে।

বিশেষজ্ঞদের ধারণা, শাহেদ-১০৭ ইরানের সামরিক প্রযুক্তিতে একটি উল্লেখযোগ্য অগ্রগতি এবং ভবিষ্যতের যুদ্ধে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Tag :

Update Time : ০২:৫৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫