ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের প্রাণ গেছে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর

চীনের সিনোফার্মের করোনার টিকা জরুরি ব্যবহারের অনুমোদন পেল

চীনের সিনোফার্মের করোনার টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার (৭ মে) এ টিকার অনুমোদন দেওয়ার কথা জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রযুক্তি পরামর্শ গ্রুপ।

টিকাটি চীনের প্রধান দুটি টিকার মধ্যে একটি। এই টিকা ইতোমধ্যে কয়েক মিলিয়ন লোককে প্রয়োগ করা হয়েছে।

এতে জাতিসংঘের কোভ্যাক্স কর্মসূচির মাধ্যমে দরিদ্র দেশগুলোতে এ টিকার লাখ লাখ ডোজ পৌঁছানোর পথ তৈরি হয়েছে। চীনা টিকার কার্যকারিতা নিয়ে ব্যাপক সন্দেহের মধ্যেই তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেল।

জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থাটির পরিচালক টেড্রোস আধানম গেবরিয়াসুস বলেন, আজ বিকেলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া করোনার টিকার তালিকায় সিনোভ্যাককে অন্তর্ভুক্ত করেছে। নিরাপত্তা, কার্যকারিতা ও মানের বিবেচনায় ষষ্ঠ টিকা হিসেবে এটি বৈধতা পেল।

বেইজিং ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রডাক্টসের অংশীদারিত্বে এই টিকা উৎপাদন করা হচ্ছে।

এই টিকার প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা চীনেই করা হয়েছে। তবে চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা হয়েছে অন্যান্য দেশে। চীনের উহান থেকে প্রথম করোনার প্রদুর্ভাব ঘটলেও দেশটিতে মহামারি এখন মোটামুটি নিয়ন্ত্রণে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়া সিনোভ্যাকের জন্য বিজয় বলে অবহিত করা হয়েছে। তবে অনুমোদন পাওয়া নিয়ে এই কোম্পানির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উন্নয়নশীল দেশগুলোতে টিকা সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে চীন। কিন্তু তাদের টিকা কার্যকারিতা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ ছিল।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

এক সংবাদ সম্মেলনে ট্রেড্রোস বলেন, তালিকা বেড়ে যাওয়ায় কোভ্যাক্স আরও টিকা কিনতে পারবে। এছাড়া বিভিন্ন দেশের নিয়ন্ত্রক সংস্থাগুলোকে অনুমোদন এবং টিকাদান কর্মসূচিতে সহায়তা করতে পারবে।

জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থাটির পরিচালক টেড্রোস আধানম গেবরিয়াসুস বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া করোনার টিকার তালিকায় সিনোভ্যাককে অন্তর্ভুক্ত করেছে। নিরাপত্তা, কার্যকারিতা ও মানের বিবেচনায় ষষ্ঠ টিকা হিসেবে এটি বৈধতা পেল।

এর আগে ফাইজার-বায়োএনটেক, অ্যাস্ট্রাজেনেকা, জনসন ও জনসন এবং গত সপ্তাহে মডার্নার করোনা টিকার জরুরি অনুমোদন দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সিনোফার্মের তৈরি টিকার আনুষ্ঠানিক নাম বিবিআইবিপি-সিওরভি (BBIBP-CorV)। এ টিকাও ২৮ দিনের ব্যবধানে দুই ডোজ করে নিতে হয়। পরীক্ষামূলক প্রয়োগে এ টিকা ৭৯ দশমিক ৩৪ শতাংশ কার্যকর।

Tag :

‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ

চীনের সিনোফার্মের করোনার টিকা জরুরি ব্যবহারের অনুমোদন পেল

Update Time : ০৭:৫৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১