ঢাকা ১২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর ফরিদপুর জেলা পরিষদের ৬০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া

চীনে ভারীবর্ষণ :হুবেই প্রদেশে ২১ জনের মৃত্যু, ৫ শহরে রেড অ্যালার্ট

চীনের হুবেই প্রদেশের পাঁচটি শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ভারিবর্ষণে ইতোমধ্যে সেখানে ২১ জনের মৃত্যু হয়েছে। সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ৬০০০ মানুষকে। মৃতদের বেশিরভাগই সুইঝু লিউলিন টাউনের বাসিন্দা। শুক্রবার (১৩ আগস্ট) চীনা সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানায়।

পৃথক প্রতিবেদনে গ্লোবাল টাইমস জানায়, সুইঝু কিছু জায়গায় বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল পর্যন্ত ১০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ইয়েচেং শহরে বৃষ্টিপাত হয়েছে ৪০০ মিলিমিটার।

দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকর্মীদের পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে সুইঝু, জিয়ানজিয়াং এবং শিয়াওগান শহর।

অতিরিক্ত বৃষ্টি ও বন্যায় প্রায় ২৭০০-এর বেশি বাড়ি ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিঘ্নিত হয়েছে বিদ্যুৎ, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা।
সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত হুবেইয়ের ৭৭৪টি ও ইয়েচেংয়ের ৪৪টি জলাধার বন্যা সতর্কতার মাত্রা অতিক্রম করেছে। চরম আবহাওয়ায় ৮১১০ হেক্টর ফসলের ক্ষতি হয়েছে। এতে মোট ক্ষতির পরিমাণ ১০৮ মিলিয়ন ইউয়ান (১৬.৬৭ মিলিয়ন) বলে জানিয়েছে প্রদেশের জরুরি ব্যবস্থাপনা ব্যুরো।সূত্র : সিনহুয়া

Tag :
জনপ্রিয়

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ

চীনে ভারীবর্ষণ :হুবেই প্রদেশে ২১ জনের মৃত্যু, ৫ শহরে রেড অ্যালার্ট

Update Time : ০১:০৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১