ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় একদিনে ৯ মৃত্যু

চুয়াডাঙ্গায় গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে ২ জন ও উপসর্গ নিয়ে ৭ জনসহ মোট ৯ মারা গেছেন। একই সময়ে ২৯টি নমুনা পরীক্ষায় ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান।

মৃতদের মধ্যে জীবননগর উপজেলার একজন, চুয়াডাঙ্গা সদর উপজেলায় তিনজন, দামুড়হুদা উপজেলায় তিনজন এবং আলমডাঙ্গার দুজন রয়েছেন। বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছেন ১ হাজার ৮২৫ জন। এর মধ্যে হোম আইসোলেশনে আছে ১ হাজার ৭০৩ জন এবং হাসপাতালে আছেন ১২২ জন।

এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৪০৬ জনে। মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৪৫০ জন।

Tag :
জনপ্রিয়

চুয়াডাঙ্গায় একদিনে ৯ মৃত্যু

Update Time : ০৫:২১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১