ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশের বাজারে ২ হাজার টাকার ওপরে কমেছে স্বর্ণের দাম ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুসিচ পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে এক দিনে এক হাজারের বেশি ইসরায়েলি বসতিস্থাপনকারীর প্রবেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :২৮ সেপ্টেম্বর ২০২৬ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা ফরিদপুরে তালা কেটে কষ্টিপাথরের কালীমূর্তিসহ  স্বর্ণালংকার লুট, ৬ দিনেই উদ্ধার, গ্রেপ্তার ৪ নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে সরকারের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্মে জড়ালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

ছাত্রলীগের ওয়েবসাইট হ্যাক

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১২:৫৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪
  • ২১৩ Time View

সারাদেশে আজ (বৃহস্পতিবার) ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। চলমান কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের হামলা, সাধারণ শিক্ষার্থীদের হত্যা এবং ঢাবি প্রশাসনের নির্দেশে শিক্ষার্থীদের ওপর পুলিশের নির্বিচার হামলার প্রতিবাদে এই কর্মসূচি চলছে।

এই  ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা।

এদিন রাজধানীর বিভিন্ন স্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষে রাজধানী ঢাকায় ৬জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন দুই শতাধিক আন্দোলনকারী।

এদিকে এ আন্দোলন চলাকালে বাংলাদেশ ছাত্রলীগের ওয়েবসাইট হ্যাকড করা হয়েছে। যেখানে ঢুকলে দেখা যাচ্ছে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের ছবি। পেজের উপরে লেখা হ্যাকড বাই দ্য রেসিস্ট্যান্স।

পেজের মাঝখানে ইংরেজিতে লেখা IT’S NOT A PROTEST ANYMORE, IT’S A WAR NOW। যার বাংলা অর্থ দাঁড়ায় এটা আর প্রতিবাদ নয়, এটা এখন যুদ্ধ।

Tag :

দেশের বাজারে ২ হাজার টাকার ওপরে কমেছে স্বর্ণের দাম

ছাত্রলীগের ওয়েবসাইট হ্যাক

Update Time : ১২:৫৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪