ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দেশে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রামিসার মতো অপ্রতিমের হত্যার বিচারও দ্রুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, জানাল পুলিশ বাবা-মায়ের পরে এবার জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান চলতি বছরের প্রথম আট মাসে দেশে ১৫৫ জন শিশুকে হত্যা, এখনও নিখোঁজ ২ হাজারের বেশি

জঙ্গি সোহেলের স্ত্রী ও তার আশ্রয়দাতা‌ গ্রেপ্তার

আদালত চত্বর থেকে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় মূল সমন্বয়ক সোহেলের স্ত্রী শিখাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে শিখাকে আশ্রয়দাতাও আছেন। পলাতক জঙ্গিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি)। শুক্রবার (৭ এপ্রিল) রাতে নারায়ণগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কেএন রায় নিয়তি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালত চত্বর থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের মূল সমন্বয়ক পলাতক জঙ্গি সোহেলের স্ত্রী শিখা ও তার আশ্রয়দাতাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নিয়ে পলাতক জঙ্গিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে সিটিটিসি।

প্রসঙ্গত, গত বছর ২০ নভেম্বর দুপুরে পুরান ঢাকার জনাকীর্ণ আদালত থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের (আনসারুল্লাহ বাংলা টিম) নেতা মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান ও আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাবকে ছিনিয়ে নিয়ে যায় তাদের সহযোগীরা। এ জঙ্গিদের খোঁজে সারা দেশে তখন রেড এলার্ট জারি করা হয়।

Tag :

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

জঙ্গি সোহেলের স্ত্রী ও তার আশ্রয়দাতা‌ গ্রেপ্তার

Update Time : ০২:৫১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩