ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান পদত্যাগপত্রে কি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

জনস্বার্থে বরিশালের সেই ইউএনও বদলি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১১:৩০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
  • ৩০২ Time View

বরিশাল মহানগর আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাদের ওপর গুলির আদেশদাতা সেই ইউএনও মুনিবুর রহমানকে বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এজিপি অনুবিভাগের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে বদলির প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে ১০ আগস্ট মন্ত্রণালয়ের উপসচিব আবুল ফাতে মোহম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মাধ্যমে বদলি আদেশ জারি করা হলেও সেটি প্রকাশ পেয়েছে আজ মঙ্গলবার দুপুরে।

প্রজ্ঞাপন অনুযায়ী, জনস্বার্থে বরিশাল সদর উপজেলার ইউএনও মুনিবুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে, গত বৃহস্পতিবার মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম পিপিএমকে বরিশাল থেকে সিলেট রেঞ্জে বদলি করা হয়।

১৯ আগস্ট (বুধবার) দিবাগত রাতের বরিশাল সদর উপজেলার ইউএনও সরকারি বাসভবনে আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের হামলা এবং সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে লক্ষ্য করে ইউএনওর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যদের গুলি বর্ষণের ঘটনার পর ইউএনও এবং ওসির বদলির প্রজ্ঞাপন প্রকাশ পায়।

বরিশাল জেলা প্রশাসক (ডিসি) জসীম উদ্দীন হায়দার জানিয়েছেন, ইউএনও মুনিবর রহমানের বদলি তার ইচ্ছায় গত ১০ আগস্ট হয়েছে। কিন্তু সদর উপজেলার এসি ল্যান্ড করোনা আক্রান্ত থাকায় তাকে কাজ চালিয়ে নিতে বলা হয়েছে। তিনি সুস্থ হয়ে কাজে যোগ দিলেই ইউএনও তার কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে চলে যাবেন। কাজেই ইউএনওর বদলি স্বাভাবিক।

Tag :
জনপ্রিয়

দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে

জনস্বার্থে বরিশালের সেই ইউএনও বদলি

Update Time : ১১:৩০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১