ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তন করার সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হতে কোনো সমস্যা নেই: ইরানের রাষ্ট্রদূত আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২ সেপ্টেম্বর ২০২৬ ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ডাঃ মোহাম্মদ জাহেদ এর ৩৬ তম মৃত্যুবার্ষিকী আগামীকাল বুধবার আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি মন্ত্রিসভায় নবম পে-স্কেল প্রস্তাব অনুমোদন, গ্রেডভেদে বাড়বে ১০০–১৪২ শতাংশ নতুন পে-স্কেলের সুপারিশ করতে যাচ্ছে অর্থ মন্ত্রণালয়, বেতন বাড়বে ৪ ধাপে দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

জলদস্যুদের হাত থেকে জিম্মি নাবিকদের মুক্ত করতে মুক্তিপণ দেওয়ার কোনো তথ্য সরকারের কাছে নেই

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‌‘জলদস্যুদের হাত থেকে জিম্মি নাবিকদের মুক্ত করতে মুক্তিপণ দেওয়ার কোনো তথ্য সরকারের কাছে নেই।’ তার দাবি, তাদের সঙ্গে (জলদস্যুদের) নেগোসিয়েশন করা হয়েছে। নানামুখী চাপ ছিল, সেগুলো কাজে দিয়েছে।

রবিবার (১৪ এপ্রিল) সকালে রাজধানীর মিন্টো রোডের তার সরকারি বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা তাদের সঙ্গে নেগোসিয়েশন করেছি, দীর্ঘদিন কথাবার্তা চলেছে। এখানে মুক্তিপণের কোনো বিষয় নেই। আমাদের আলাপ-আলোচনা এবং বিভিন্ন ধরনের চাপ আছে এখানে। সেই চাপগুলো এখানে কাজে দিয়েছে।’

তিনি বলেন, ‘টাকা দিয়ে জাহাজ ছাড়িয়ে আনা হয়েছে, এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। অনেকেই বিভিন্ন ধরনের ছবি দেখাচ্ছেন, এ সব ছবির কোনো সত্যতা নেই। ছবিগুলো কোথা থেকে আসতেছে, কীভাবে আসতেছে- সেটা আমরা জানি না।’

প্রতিমন্ত্রী বলেন, ‘এটা যতটুকু হয়েছে আমাদের ডিপার্টমেন্ট অব শিপিং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ইউরোপিয়ান নেভাল, ভারতীয় নৌ-বাহিনী, সোমালিয়ান পুলিশ… আমি সোমালিয়া পান্টল্যান্ড পুলিশকে ধন্যবাদ দিতে চাই, তারা সার্বক্ষণিকভাবে আমাদের সহযোগিতা করেছে। আন্তর্জাতিক মেরিটাইমের যে উইংগুলো রয়েছে, তারা আমাদের খুবই সহায়তা করেছে।’

এরআগে আজ ভোর ৩টা ৪৫ মিনিটে এমভি আবদুল্লাহ সোমালিয়ার জলদস্যুদের কাছ থেকে মুক্তি পেয়ে দুবাই বন্দরের দিকে যাত্রা শুরু করে। তার আগে হেলিকপ্টার দিয়ে দস্যুদের কাছে ডলার পাঠানো হয়েছিল বলে জানা যায়। ডলার পাওয়ার পরই জাহাজ ও জিম্মি ২৩ নাবিককে মুক্তি দেয় দস্যুরা।

Tag :

আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তন করার সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন

জলদস্যুদের হাত থেকে জিম্মি নাবিকদের মুক্ত করতে মুক্তিপণ দেওয়ার কোনো তথ্য সরকারের কাছে নেই

Update Time : ১১:১৭:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪