ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানালেন নরেন্দ্র মোদি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (২৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে তিনি শ্রদ্ধা জানান। বেলা ১১টার দিকে তিনি গোপালগঞ্জে পৌঁছান।

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সেখানে বঙ্গবন্ধু ভবনের পাশে চাড়াগাছ রোপন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার দুপুর ১২টার সময় তিনি একটি চাড়াগাছ রোপন করেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোদির পাশেই দাঁড়িয়ে গাছ রোপন উপভোগ করছিলেন।

পরে ভারতের প্রধানমন্ত্রী কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ঠাকুর বাড়ীতে যাবেন। সেখানে তিনি হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা অর্চনা করবেন এবং মতুয়া নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।

শনিবার সকালে সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী মন্দির পরিদর্শন ও পূজা-অর্চনা করেন মোদি। সেখান থেকে হেলিকপ্টারযোগে গোপালগঞ্জের উদ্দেশে রওয়ানা দেন।

Tag :

তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানালেন নরেন্দ্র মোদি

Update Time : ০৬:৪৪:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১