ঢাকা ০২:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘জাতীয় নাগরিক পার্টির’ আত্মপ্রকাশ অনুষ্ঠানে যাচ্ছে বিএনপি

  • Reporter Name
  • Update Time : ১০:৪৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৬০ Time View

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গঠিত হতে যাওয়া নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টির’ আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছে বিএনপির দুই সদস্যের একটি প্রতিনিধি দল। এতে থাকছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

শুক্রবার দুপুরে দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে দলটির পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ পাঁচজনকে আমন্ত্রণ জানানো হয়।

শুক্রবার বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে তরুণদের নতুন দল বহুল আলোচিত ‘জাতীয় নাগরিক পার্টির’ আত্মপ্রকাশ ঘটবে। এ উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

Tag :
জনপ্রিয়

‘জাতীয় নাগরিক পার্টির’ আত্মপ্রকাশ অনুষ্ঠানে যাচ্ছে বিএনপি

Update Time : ১০:৪৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫