ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত

ধর্মীয় মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজের পর মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

এ জামাতে ইমামতির দায়িত্ব পালন করেন যাত্রাবাড়ী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানী। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন বায়তুল মোকাররম মসজিদের খাদেম মো. আব্দুল হাদী।

মোনাজাতে অংশগ্রহণকারী মুসল্লিরা পরম করুণাময় আল্লাহর নিকট আবেগপূর্ণভাবে হাত তুলে দোয়া করেন। তাদের চোখ-মুখে স্পষ্ট ছিল আত্মিক শান্তি ও ঐক্যের ছাপ। এই বিশেষ মোনাজাতের মাধ্যমে মুসলিম উম্মাহর মধ্যে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া হয় এবং বিশ্বের সব মানুষের কল্যাণ কামনা করা হয়।

প্রতিবারের মতো এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার পাঁচটি জামাত আয়োজন করা হয়েছে। সকাল ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হওয়ার পর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম জামাত যথাক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় জামাতে ইমামতির দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির মাওলানা আবু সালেহ পাটোয়ারী।

তৃতীয় জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ ও সংকলন বিভাগের সম্পাদক মুশতাক আহমদ। চতুর্থ জামাতে ইমামতি করবেন ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ এবং পঞ্চম ও শেষ জামাতে ইমামতির দায়িত্ব পালন করবেন দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের ভাষা শিক্ষক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন।

ঈদ জামাতকে ঘিরে বায়তুল মোকাররম এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সক্রিয় উপস্থিতি লক্ষণীয়।

নামাজের আগে দেওয়া বয়ানে দুর্নীতি প্রতিরোধ করে একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক জীবন গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

 কালবেলা অনলাইন এ
Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত

Update Time : ০৪:২১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫