ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশের বাজারে ২ হাজার টাকার ওপরে কমেছে স্বর্ণের দাম ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুসিচ পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে এক দিনে এক হাজারের বেশি ইসরায়েলি বসতিস্থাপনকারীর প্রবেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :২৮ সেপ্টেম্বর ২০২৬ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা ফরিদপুরে তালা কেটে কষ্টিপাথরের কালীমূর্তিসহ  স্বর্ণালংকার লুট, ৬ দিনেই উদ্ধার, গ্রেপ্তার ৪ নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে সরকারের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্মে জড়ালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

জেলা প্রশাসকের প্রেস বিফিং ফরিদপুরে টিসিবির ফ্যামিলি কার্ড পাচ্ছে ৭৭ হাজার ৭৫৫ পরিবার

আসন্ন পবিত্র রমজান উপলক্ষে দেশব্যাপী নিম্ন আয়ের ১ কোটি পরিবারের জন্য সরকার কর্তৃক ভর্তুকি মুল্যে  টিসিবির পণ্য বিক্রির উপকারভোগী হিসেবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে   ফরিদপুরে ৭৭ হাজার ৭৫৫টি পরিবারকে তালিকাভুক্ত করা হয়েছে। আগামী ২০ মার্চ ফরিদপুর জেলার ২৬টি স্পটে এসব পণ্য বিক্রি শুরু হবে। ফরিদপুরে টিসিবির ৬৩ জন ডিলারের মাধ্যমে প্রতিটি পৌরসভা ও ইউনিয়ন সদরে ৩০ মার্চ পর্যন্ত চলবে এ পণ্য বিক্রি। এ কর্মসূচীর আওতায় প্রতিটি পরিবার ৪৬০ টাকায় ২ লিটার তেল, ২ কেজি ডাল ও ২ কেজি চিনি কিনতে পারবেন। আজ শুক্রবার বিকেলে ফরিদপুরের সার্কিট হাউজে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার এ তথ্য জানান। তিনি বলেন, ইতোপূর্বে করোনাকালে প্রধানমন্ত্রীর দেয়া ২৫শ’ টাকা এবং ভিজিডি ও ভিজিএফের তালিকাভুক্ত হতদরিদ্রদের তালিকাকে ভিত্তি করে ফ্যামিলি কার্ডের তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রত্যেককে দুটি কার্ড দেয়া হবে। এগুলো দিয়ে ১৫ দিন অন্তর দুবার এসব পণ্য কিনতে পারবেন তারা। প্রেস ব্রিফিংয়ে  ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক দীপক কুমার রায়, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. লিটন আলী, অতিরিক্ত পুলিশ সুপার এমদাদুল হক ,সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক,সিনিয়র সাংবাদিক পান্না বালা,মাহবুবুল ইসলাম পিকুল, হারুন অনসারী,মন্জুআরা স্বপ্না,মাহবুব পিয়াল সহ সাংবাদিকগণ উপস্থিত ছিলে

Tag :

দেশের বাজারে ২ হাজার টাকার ওপরে কমেছে স্বর্ণের দাম

জেলা প্রশাসকের প্রেস বিফিং ফরিদপুরে টিসিবির ফ্যামিলি কার্ড পাচ্ছে ৭৭ হাজার ৭৫৫ পরিবার

Update Time : ০১:২০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২