ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

জয়ের রাজনীতিতে আসার সিদ্ধান্ত একান্তই তার নিজের এবং দেশের জনগণের ওপর ছেড়ে দেওয়া উচিত : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১১:৫৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
  • ২৯৯ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে সরকার নানা ডিজিটাল উদ্যোগ নিয়েছে। তবে রাজনীতিতে যোগ দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্ত একান্তই তার নিজের এবং দেশের জনগণের ওপর ছেড়ে দেওয়া উচিত। রবিবার ভারতীয় সংবাদমাধ্যম এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালকে (এএনআই)-কে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘দেখুন, সে এখন একজন প্রাপ্তবয়স্ক মানুষ। তাই এটা তার ব্যাপার। কিন্তু সে দেশের জন্য কাজ করছে। আমাদের ডিজিটাল বাংলাদেশ গড়ার উদ্যোগ, এত সব স্যাটেলাইট, সাবমেরিন কেবল কিংবা কম্পিউটার প্রশিক্ষণের মতো এতো সব ডিজিটাল ব্যবস্থা তার পরামর্শেই নেওয়া হয়েছে। আপনারা জানেন, সে আমাকে সহযোগিতা করছে। তবে কখনও দল কিংবা সরকারে কোনও পদ পাওয়ার কথা ভাবেনি।

দলীয় এক অনুষ্ঠানে জয়কে দলের পদ দেওয়ার জন্য কর্মীদের জোরালো দাবি কথাও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘এমনকি আমাদের দলীয় সম্মেলনে পর্যন্ত তার জন্য জোরালো দাবি উঠেছিল। তখন আমি তাকে বললাম, মাইক্রোফোনের কাছে গিয়ে বলো, তুমি কী চাও। সে তাই করলো। বললো, এই মুহূর্তে আমি দলে কোনও পদ চাই না। বরং যারা এখানে কাজ করছেন তাদের এই পদ পাওয়া উচিত। কেন আমি একটা পদ দখল করে রাখবো? আমি আমার মায়ের সঙ্গে আছি। দেশের জন্য কাজ করছি। তাকে সহযোগিতা করছি। এটা আমি করে যাবো। সে এভাবেই চিন্তা করে। ফলে এমন নয় যে, আমাকেই তাকে তৈরি করতে হবে কিংবা এটা আমাকেই করতে হবে।

সজীব ওয়াজেদ জয়ের কী কর্মীদের চাওয়ার প্রতি সায় দেওয়া উচিত? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা জনগণের ওপর নির্ভর করছে। আর পরিবারতান্ত্রিক রাজনীতি বাংলাদেশে কোনও ইস্যু নয়।

Tag :
জনপ্রিয়

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান

জয়ের রাজনীতিতে আসার সিদ্ধান্ত একান্তই তার নিজের এবং দেশের জনগণের ওপর ছেড়ে দেওয়া উচিত : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Update Time : ১১:৫৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২