ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি: ১১ সেপ্টেম্বর ২০২৬ ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ তিন হাজারের বেশি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আন্তর্জাতিক বাজারে সোনার দাম ১ শতাংশের বেশি বেড়েছে আজকের নামাজের সময়সূচি: ১০ সেপ্টেম্বর ২০২৬ ফরিদপুরে নানা আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে আলোচনা সভা, পুরস্কার বিতরণ চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয় হরমুজ প্রণালিতে মার্কিন সাবমেরিন ড্রোন আটক, দাবি ইরানের

টাইগারদের দেখভাল করার জন্য খালেদ মাহমুদ সুজনকে টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপ হতাশা নিয়ে দেশে ফিরেছে জাতীয় ক্রিকেট দল। প্রথম রাউন্ডে স্কটল্যান্ডের কাছে হার দিয়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করে বাংলাদেশ। পরে ওমান ও পাপুয়া নিউগিনিকে হারিয়ে সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছিল মাহমুদউল্লাহরা। কিন্তু সুপার টুয়েলভে একটি ম্যাচেও জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। গ্রুপের পাঁচটি ম্যাচেই হারের পর ব্যর্থতার গ্লানি সঙ্গী করে দেশে ফেরা।

বাংলাদেশ দলের এমন ভরাডুবির কারণ খুঁজে পাওয়া মুশকিল। যে ফলাফল নিয়ে টাইগাররা দেশে ফিরে এসেছে, এতে স্বস্তিতে থাকার কোনো কারণ নেই দেশের ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা বিসিবির। তাই দ্রুত ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই লক্ষ্যে টাইগারদের দেখভাল করার জন্য খালেদ মাহমুদ সুজনকে টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। বিসিবির মিডিয়া বিভাগের প্রধান জালাল ইউনুস বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এ মাসেই অনুষ্ঠিতব্য পাকিস্তান সিরিজ থেকে কাজে যোগ দেবেন সুজন। ১৬ নভেম্বর বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান দল। সফরে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে। সিরিজের জন্য ১২ নভেম্বর থেকেই অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। ওইদিন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেবেন সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন।

Tag :

আজকের নামাজের সময়সূচি: ১১ সেপ্টেম্বর ২০২৬

টাইগারদের দেখভাল করার জন্য খালেদ মাহমুদ সুজনকে টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি

Update Time : ০৬:৫১:২৫ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১