ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী ফ্রান্সের পার্লামেন্ট ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে একটি আইন পাস পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি আবারও বেড়ে বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা চালানো হয়েছে: মার্কিন সেন্ট্রাল কমান্ড এক নজরে বিশ্ব সংবাদ: ২১ জুলাই ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ২২ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর কোনো আগ্রহ ইসরায়েলের নেই: দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ পারেদেসকে কোনো লাল কার্ড দেওয়া হয়নি, ফিফার ভুল স্বীকার মোদির বাসভবনের সামনে ‘ধরনা’: রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক

টাঙ্গাইল-৭ আসনে উপনির্বাচনে বিপুল ভোটে নৌকার জয়

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে ১২১টি কেন্দ্রের ফলাফলে ১ লাখ ৪ হাজার ৫৯ ভোট পেয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী খান আহমেদ শুভ বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী জহিরুল ইসলাম জহির লাঙ্গল প্রতীকে  পেয়েছেন ১৬ হাজার ৭৭৩ ভোট।

স্বতন্ত্র প্রার্থী মো. নুরুল ইসলাম নুরু মোটরগাড়ি প্রতীকে দুই হাজার ৪৩৬ ভোট পেয়ে তৃতীয়,   বাংলাদেশ ওয়ার্কাস পার্টির গোলাম নওজব চৌধুরী হাতুড়ি প্রতীকে এক হাজার ৪৫ ভোট পেয়ে চতুর্থ এবং বাংলাদেশ কংগ্রেস পার্টির রূপা রায় চৌধুরী ডাব প্রতীক ৪২৮ ভোট পেয়ে পঞ্চম হয়েছেন।

ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়েছে।

মির্জাপুর পৌরসভা ও ১৪ ইউনিয়ন নিয়ে গঠিত টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে মোট ভোটার তিন লাখ ৪০ হাজার ৩৭৯ জন। এদের মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭০ হাজার ৫০১ এবং নারী ভোটার এক লাখ ৬৯ হাজার ৮৭৭ জন।

প্রসঙ্গত, গত বছরের ১৬ নভেম্বর  টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের চার বারের নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন মারা যান। এরপর নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে।

Tag :
জনপ্রিয়

ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী

টাঙ্গাইল-৭ আসনে উপনির্বাচনে বিপুল ভোটে নৌকার জয়

Update Time : ০৪:৫৫:২৯ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২