ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে অধ্যাপক মোহাম্মদ আবদুস সামাদ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান দেশের বাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ ১২০০ জনের বেশি আজকের নামাজের সময়সূচি: ২৯ আগস্ট ২০২৬ বিশ্বের সব দেশকে ইরানের সতর্কবার্তা আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা ফরিদপুরের প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক এমএ সামাদ স্যারের সংবর্ধনা অনুষ্ঠান আগামীকাল ২৯ আগষ্ট শনিবার ৬২ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত, দেশে মারাত্মক বিদ্যুৎ বিপর্যয় ভয়াবহ হিমবাহধস ও বন্যার পর এবার তিব্বতে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বিশ্ববাজারে সোনার দাম আরও কমেছে

টি-টোয়েন্টি বিশ্বকাপ যুক্তরাষ্ট্রের জয় দিয়ে শুরু

টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক ম্যাচে টস জিতে প্রতিবেশী কানাডাকে ব্যাটিংয়ে পাঠান যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল। কানাডার ব্যাটারদের তাণ্ডব দেখে তিনি হয়তো মনে মনে ভাবতে পারেন, ভুলই করলেন কি না! রোববার ভোরে (২ জুন) বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ৫ উইকেট ১৯৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় কানাডা। এ ম্যাচ জিততে হলে রেকর্ড গড়তে হতো যুক্তরাষ্ট্রের। এর আগে টি-টোয়েন্টিতে ১৬৯ রান ছিল তাদের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।

বিশ্বকাপের নতুন আসরের প্রথম ম্যাচ নতুন রেকর্ড গড়েছে সহ-আয়োজকরা। শুধু তাই নয় বিশ্বকাপেও সর্বোচ্চ রান তাড়ার জয়ের রেকর্ডও এটি।

ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে কানাডার দেয়া ১৯৫ রানের টার্গেট ১৪ বল ও ৭ উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌচ্ছে যায় যুক্তরাষ্ট্র। টি-টোয়েন্টি বিশ্বকাপে সহযোগীয় দেশগুলোর মধ্যে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড এটি।

অ্যারন জোন্স-অ্যান্ড্রিস গাউসের জুটিতে হয়েছে নতুন এই রেকর্ড। দুজনের অবিশ্বাস্য ১৩১ রানের জুটিটি আসে মাত্র ৫৮ বলে। প্রথম ২৫ বলে ২৫ রান করা গাউস, অর্ধশতক পূর্ণ করেন ৩৯ বলে। পরে ৪৬ বলে ৬৫ রানে আউট হয়ন তিনি।

তবে পুরো ম্যাচের চিত্র পাল্টে দেন জোন্স। মাত্র ২২ বলে করেন অর্ধশতক। টি-টোয়েন্টিতে যুক্তরাষ্ট্রের দ্রুততম অর্ধশতকের রেকর্ড এটি। ১০ ছক্কা ও ৪ বাউন্ডারিতে ৪০ বলে ৯৪ রানে অপরাজিত ছিলেন ডানহাতি এ ব্যাটার।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে অধ্যাপক মোহাম্মদ আবদুস সামাদ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান

টি-টোয়েন্টি বিশ্বকাপ যুক্তরাষ্ট্রের জয় দিয়ে শুরু

Update Time : ০৬:০৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪