ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ওমানের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল

ছবি: বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ওমানের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

রবিবার রাত সোয়া ১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ছাড়ে টাইগাররা।

এর আগে ঘূর্ণিঝড় শাহীনের প্রভাবে ওমানের মাস্কাট বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ ঘোষণা হওয়ায় বাংলাদেশ দলের এদিনের ওমান যাত্রা নিয়ে তৈরি হয় শঙ্কা।

তবে সেই শঙ্কা কাটিয়ে পূর্ব নির্ধারিত সময়ের খানিক পর ঢাকা ছেড়েছেন ক্রিকেটাররা।

মূল স্কোয়াডের ১৫ ক্রিকেটারের মধ্যে ১২ জন ও স্ট্যান্ডবাই তালিকায় থাকা রুবেল হোসেন ও আমিনুল ইমলাম বিপ্লব এদিন ওমানের বিমান ধরেছেন।

সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন। সেখান থেকেই তারা দলের সঙ্গে যোগ দেবেন। আর লিটন দাস স্ত্রীকে নিয়ে চারদিন আগেই ওমান গেছেন।

বিশ্বকাপের বিমান ধরার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সবার কাছে দোয়া চেয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘আমরা সবাই আপনাদের কাছে দোয়া প্রার্থী। যদি ভালো খেলতে পারি, ধারাবাহিক থাকি তাহলে এই বিশ্বকাপ আমাদের জন্য একটা ভালো সুযোগ।’

মাহমুদউল্লাহ আরো বলেন, ‘আমরা সর্বশেষ কয়েকটা সিরিজে যেরকম ক্রিকেট খেলেছি, ওই রকম আত্মবিশ্বাস নিয়ে আমরা যদি খেলতে পারি, তাহলে ইনশা আল্লাহ আমাদের জন্য ভালো কিছু অর্জন করা সম্ভব।’

ওমান ও সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব শুরু হবে ১৭ অক্টোবর। তবে বাংলাদেশ দল প্রস্তুতি ক্যাম্প করতে একটু আগেভাগেই যাচ্ছে। একদিনের কোয়ারেন্টাইন শেষে মঙ্গলবার থেকে শুরু হবে বাংলাদেশের মাঠের অনুশীলন।

বিশ্বকাপের আগে আরব আমিরাতে ১২ অক্টোবর শ্রীলঙ্কা ও ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এরপর ওমানে ফিরে শুরু করবে বিশ্বকাপ মিশন।

প্রথম পর্বে ১৭ অক্টোবর স্কটল্যান্ড, ১৯ অক্টোবর ওমান ও ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ টাইগারদের।

দুই গ্রুপে ভাগ হয়ে প্রথম পর্ব বা বাছাইপর্বে অংশ নিচ্ছে ৮টি দল। প্রতি গ্রুপ থেকে সেরা দুটি করে দল সুপার টুয়েলভ পর্বে খেলবে। যে পর্বে সরাসরি অংশ নেবে ৮টি দল।

সুপার টুয়েলভ পর্বের সবগুলো ম্যাচই হবে আরব আমিরাতে। যে পর্ব শুরু হবে ২৩ অক্টোবর।

Tag :

সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ওমানের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল

Update Time : ০৩:৩০:০১ পূর্বাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১