ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের অনুষ্ঠানের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের অনুষ্ঠানের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (৩০ মে) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অসহায়দের মধ্যে কাপড় বিতরণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, একটি সুষ্ঠু, সুন্দর জাতীয় সংসদ নির্বাচনের জন্য পুরো জাতির মধ্যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে এবং জাতির প্রত্যাশার ওপর আমরা আমাদের প্রত্যাশা ব্যক্ত করেছি।
তিনি বলেন, বিএনপি এবং যুগপৎ আন্দোলনে থাকা সব রাজনৈতিক দলই চায় ডিসেম্বরে নির্বাচন হোক। প্রধান উপদেষ্টা কেন বিএনপিকে নির্বাচন নিয়ে দোষারোপ করলেন তা বোধগম্য নয়।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, ‘কেবল একটি দল নির্বাচন চায়’ প্রধান উপদেষ্টার এমন বক্তব্য সঠিক নয়। যথেষ্ট তথ্য না থাকায় তিনি হয়তো এমন মন্তব্য করেছেন। তথ্যগত ভুলের কারণে তিনি এটা বলে থাকলে এ নিয়ে সমালোচনা করবো না।
সালাহউদ্দিন আহমদ বলেন, শহীদ জিয়াউর রহমান একটি নাম, একটি জিহাদ। শহীদ জিয়ার জন্ম হয়েছিল এ দেশের স্বাধীনতার জন্য। তিনি শাহাদাতবরণ করেছিলেন এ দেশের স্বাধীনতা রক্ষার জন্য।
তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র, উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধি রুখে দেওয়ার জন্য জিয়াউর রহমানকে পরিকল্পিতভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
আওয়ামী লীগ ও শেখ হাসিনা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, জনগণের চাহিদা, শহীদের রক্তের আকাঙ্ক্ষা বাংলাদেশে অবশ্যই খুনি, ফ্যাসিস্ট শেখ হাসিনা, তার দল, তার দোসরদের সমস্ত অপরাধের জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে।
Tag :
জনপ্রিয়

ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা

ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের অনুষ্ঠানের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ

Update Time : ০৫:১২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫