ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ ফকির হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত

ঢাকায় অতিবর্ষণের সতর্কতা, পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধ্বসের শঙ্কা: আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় অতিবর্ষণের সতর্কতা, পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধ্বসের শঙ্কা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র এক সতর্কবার্তায় জানিয়েছে, আগামী ১৬ জুন সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় দেশের আটটি বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে এই বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও রাজশাহী বিভাগে কোথাও কোথাও ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ১৮৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।

সতর্কবার্তায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকাগুলোতে অতিবর্ষণের কারণে ভূমিধ্বসের আশঙ্কা রয়েছে। এসব অঞ্চলে বসবাসরত জনগণকে সতর্ক থাকার এবং প্রয়োজন হলে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

এছাড়া, ভারী বর্ষণের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে জানানো হয়েছে। নগরবাসীকে দুর্ভোগ এড়াতে প্রস্তুত থাকতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Tag :
জনপ্রিয়

শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ঢাকায় অতিবর্ষণের সতর্কতা, পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধ্বসের শঙ্কা: আবহাওয়া অধিদপ্তর

Update Time : ০৫:১৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫