ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৪ হাজার কোটি টাকা হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০০ ছাড়ালো ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী ফ্রান্সের পার্লামেন্ট ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে একটি আইন পাস পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি আবারও বেড়ে বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা চালানো হয়েছে: মার্কিন সেন্ট্রাল কমান্ড

ঢাকায় ৩ ঘণ্টায় ৮০ মিলিমিটার বৃষ্টি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:০০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
  • ২১৭ Time View

রাজধানীতে আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত ৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে জনগণকে চরম ভোগান্তিতে পড়তে হয়।

রাজধানীতে গতকাল সোমবার থেকেই আকাশ ছিল মেঘলা। দিনের বেলায় রাজধানীতে কিছুটা বৃষ্টি হয়। রাতে বৃষ্টির পরিমাণ ছিল বেশি। তবে আজ ভোর পাঁচটার পর শুরু হয় ঝুম বৃষ্টি। পরে থেমে থেমে বৃষ্টি চলে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক সকালে সংবাদমাধ্যমকে বলেন, ঢাকা ও রাজশাহী বিভাগেই আজ বৃষ্টি হয়েছে বেশি। এর মধ্যে রাজধানীতে তিন ঘণ্টায় ৮০ মিলিমিটার বৃষ্টি হয়। আজ এই দুই বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। অন্য বিভাগগুলোর কিছু কিছু স্থানে বৃষ্টি হতে পারে।

২০ আগস্ট থেকে প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল এবং উত্তর-পূর্বাঞ্চলের অন্তত ১১টি জেলা বন্যায় আক্রান্ত হয়। এতে অর্ধকোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এখন বন্যার পানি নামতে শুরু করলেও ক্ষতচিহ্ন রয়ে গেছে উপদ্রুত এলাকায়

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, এখনকার বৃষ্টি বন্যা উপদ্রুত এলাকায় খুব বেশি প্রভাব ফেলবে না। আর রাজধানীতেও আজ বেলা ১১টার পর থেকে বৃষ্টি কমে আসতে পারে।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত

ঢাকায় ৩ ঘণ্টায় ৮০ মিলিমিটার বৃষ্টি

Update Time : ০৫:০০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪