ঢাকা ০৪:১০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৩ জুন ২০২৬ ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ বিশ্ব জুড়ে সার্ভার ডাউন

ঢাকায় পৌঁছেছেন জন কেরি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:০৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১
  • ৩৩১ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জলবায়ু শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানাতে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন তিনি। বিভিন্ন আলোচনা ও কার্যক্রম মিলিয়ে ঢাকায় মাত্র চার ঘণ্টার সফর করবেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ুবিষয়ক এই বিশেষ দূত।

আগামী ২২ এপ্রিল বিশ্ব জলবায়ু সম্মেলন সামনে রেখে তার এই সফর বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে ২০১৬ সালের ২৩ আগস্ট এক দিনের সফরে ঢাকায় এসেছিলেন তিনি।

জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। বর্তমানে ক্লাইমেট ভালনারেবল ফোরামের চেয়ারম্যানও বাংলাদেশ।

সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র জানায়, জন কেরি ঢাকা সফরে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে আলাপ করবেন।

Tag :

মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

ঢাকায় পৌঁছেছেন জন কেরি

Update Time : ০৬:০৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১