ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৪ হাজার কোটি টাকা হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০০ ছাড়ালো ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী

ঢাকা ও আশপাশের অঞ্চলে বিদ্যুৎ রিস্টোর হচ্ছে: বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রণালয়

টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর এবং মানিকগঞ্জ জেলায় বিদ্যুৎ সরবরাহ সচল হয়েছে। ঢাকা ও আশপাশের অঞ্চলে বিদ্যুৎ রিস্টোর হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রণালয়। একই সাথে অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

মঙ্গলবার সন্ধ্যায় মন্ত্রণালয়ের ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে।

সন্ধ্যা সাড়ে ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বারিধারা, মিরপুরসহ রাজধানীর বেশ কিছু এলাকায় বিদ্যুৎ আসার তথ্য পাওয়া গেছে। এছাড়া মোহাম্মদপুর এলাকায় বিদ্যুৎ এলেও মিনিট তিনেক পরই আবারও চলে যায় বলে খবর পাওয়া গেছে।

এতে বলা হয়েছে, ঢাকা ও আশেপাশের অঞ্চলে বিদ্যুৎ রিস্টোর হচ্ছে। ইতোমধ্যে টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, মানিকগঞ্জে বিদ্যুৎ সরবরাহ সচল হয়েছে এবং ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, সিলেট, নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জের আংশিক এলাকায় সরবরাহ চালু হয়েছে।

দুপুর থেকে দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ নেই। শুরুর দিকে বিষয়টিকে লোডশেডিং ভাবা হলেও পরে বোঝা যায় আসলে বিদ্যুৎ সরবরাহের জাতীয় গ্রিডে ট্রিপ বা বিপর্যয়ের কারণে দেশের অনেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

Tag :
জনপ্রিয়

হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই

ঢাকা ও আশপাশের অঞ্চলে বিদ্যুৎ রিস্টোর হচ্ছে: বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রণালয়

Update Time : ০১:৪৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২