ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তীব্র যানজট

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৫৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
  • ২৯৬ Time View

সিরাজগঞ্জের নলকা সেতুতে কাজ চলায় ও পাটুরিয়া-দৌলদিয়া ফেরিঘাট বন্ধ থাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ‌তে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের দুই প্রান্তে প্রায় ৩৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়

আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভোর থে‌কে সেতুর পশ্চিম প্রান্তের হাটিকুমরুল থেকে পূর্ব প্রান্ত টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। প‌রে সকাল ৯টার পর টোল আদায় শুরু হ‌লে প‌রিবহন ধীরগ‌তি‌তে চলাচল কর‌ছে।

বিষয়টি বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ও‌সি (তদন্ত) মো. সা‌হেদুল ইসলাম নিশ্চিত করেছেন।

সরেজমিনে দেখা যায়, সিরাজগঞ্জের নলকা ব্রিজের এক লেনে কাজ চলমান রয়েছে। তাই ব্রিজ দিয়ে স্বাভাবিক গতিতে গাড়ি চলাচল করতে পারছে না। এছাড়াও পাটুরিয়া-দৌলদিয়া ফেরিঘাট বন্ধ থাকায় পশ্চিমাঞ্চলের সব গাড়ি সেতু রোডে প্রবেশ করেছে। এতে গতকাল থেকে সিরাজগঞ্জে যানজটের সৃষ্টি হয়। সেই যানজট বৃহস্পতিবার ভোর থেকে টাঙ্গাইল অংশে এসে পৌঁছায়। গাড়ি টানতে না পারায় রাত থেকে কয়েক দফায় টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে পুলিশ।

ও‌সি জানান, ভোর থে‌কেই বঙ্গবন্ধু সেতু‌পূর্ব টোলপ্লাজায় উত্তরবঙ্গগামী লে‌নে টোল আদায় বন্ধ ছিল। এ‌তে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে গা‌ড়ির চাপ বে‌ড়ে গি‌য়ে যানজটের সৃ‌ষ্টি হয়। ত‌বে সকাল ৯টার পর টোল আদায় শুরু হ‌লে ধীরগ‌তি‌তে প‌রিবহন চলাচল কর‌ছে।

সেতু কর্তৃপক্ষ বলছে, সিরাজগঞ্জের নলকা ব্রিজের সংস্কারের কাজ চলমান থাকায় গভীর রাত থেকেই যানজটের সৃষ্টি হয়। সকালের দিকে যানবাহনের চাপ আরো বৃদ্ধি পাওয়ায় ভোর সাড়ে ৪টা থেকেই বঙ্গবন্ধু সেতু পূর্ব টোল আদায় বন্ধ রাখা হয়েছে।

ফলে পূর্ব প্রান্তে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের চাপে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। কখন নাগাদ এই যানজট নিরসন হবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না

Tag :

ফরিদপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের গৌরব উজ্জ্বল সাফল্য: পাশের হার ৯০.১৬% , এ প্লাস ৩৩ জন।

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তীব্র যানজট

Update Time : ০৫:৫৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১