ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ অর্ধশতাধিক যাত্রী আহত

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০১:৪৯:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২
  • ২৫৯ Time View

ঢাকা-সিলেট মহাসড়কে গ্রিন লাইন ও শ্যামলী পরিবহনের দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ অর্ধশতাধিক আরোহী আহত হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শাহ মুশকিল আহসান (রহ.) মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্র জানিয়েছে, রাত ১০টার দিকে সিলেট থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের শাহ মুশকিল আহসান (রহ.) মাজারের সামনে পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকা থেকে সিলেটগামী গ্রীন লাইন পরিবহনের বাসের সঙ্গে এটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের সামনের অংশে ভেঙে দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় উভয় বাসের অন্তত ৫০ জন আহত হয়।

বিকট শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। পরে তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

গজনাইপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য শাহ নুরুজ্জামান জানান, হঠাৎ বিকট শব্দ শুনে স্থানীয়দের নিয়ে দৌড়ে ঘটনাস্থলে যাই। দুই বাসের অধিকাংশ যাত্রীর শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। দুই চালকের অবস্থা আশঙ্কাজনক। উভয় বাসের আহত যাত্রী ও গুরুতর আহত দুই চালককে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছি।

শেরপুর হাইওয়ে থানার এস আই শাহিন আহমেদ বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। দুই চালকের অবস্থা আশঙ্কাজনক ।

Tag :
জনপ্রিয়

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান

ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ অর্ধশতাধিক যাত্রী আহত

Update Time : ০১:৪৯:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২