ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দেশে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রামিসার মতো অপ্রতিমের হত্যার বিচারও দ্রুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, জানাল পুলিশ বাবা-মায়ের পরে এবার জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান চলতি বছরের প্রথম আট মাসে দেশে ১৫৫ জন শিশুকে হত্যা, এখনও নিখোঁজ ২ হাজারের বেশি

ঢাবিতে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০১:১৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
  • ২৩৫ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। হলে তাদের বরাদ্দ করা সিটও বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (২১ সেপ্টেম্বর) তাদেরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমদ।

সাময়িক বহিষ্কৃত ও সিট বাতিল হওয়া শিক্ষার্থীরা হলেন- পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের মো. মোত্তাকিন সাকিন শাহ, পদার্থবিজ্ঞান বিভাগের জালাল মিয়া, মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের সুমন মিয়া, ভূগোল ও পরিবেশ বিভাগের আল হোসাইন সাজ্জাদ, গণিত বিভাগের আহসান উল্লাহ, সমুদ্রবিজ্ঞান বিভাগের ওয়াজিবুল আলম, উদ্ভিদবিজ্ঞান বিভাগের ফিরোজ কবির ও পদার্থবিজ্ঞান বিভাগের আবদুস সামাদ।

এদের মধ্যে উদ্ভিদবিজ্ঞান বিভাগের ফিরোজ কবির ও পদার্থবিজ্ঞান বিভাগের আবদুস সামাদ বাদে বাকি ছয়জনকে এরইমধ্যে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সাইফুদ্দিন আহমেদ বলেন, হত্যার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া ৮ শিক্ষার্থীকে হলের সিট বাতিল করার পাশাপাশি তাদেরকে সাময়িক বহিষ্কারও করা হয়েছে। আজ বা কাল তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির রিপোর্ট সিন্ডিকেটে যাবে এবং রিপোর্ট অনুযায়ী তাদের বিরুদ্ধে স্থায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে একদল শিক্ষার্থী তোফাজ্জল হোসেন নামে এক ব্যক্তিকে চোর সন্দেহে কয়েক দফায় নির্যাতন করে। পরে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাড়ি বরিশালের বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলি ইউনিয়নে। কয়েক বছর ধরে তোফাজ্জল মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। এর আগে তিনি কাঁঠালতলি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন।

Tag :

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

ঢাবিতে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে

Update Time : ০১:১৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪