ঢাকা ০৭:২২ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাইডেনের শরীরে কেবল ছড়িয়েই পড়েনি বরং বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে, ‘চরম যন্ত্রণায়’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট রাষ্ট্রপতি পদে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনের দুই মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে এবার ৬ শর্ত দিলো ইরান কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৯ আগস্ট ২০২৬ সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ঢাবি অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের সশরীরে পরীক্ষা শুরু

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:২৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
  • ৩২২ Time View
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের সশরীরে পরীক্ষা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সাতটি কলেজে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে সশরীরে পরীক্ষা গ্রহণ কার্যক্রম শুরু হয়।
এর আগে আগস্ট মাসের ১৮ তারিখ অধিভুক্ত সাত কলেজের প্রধান সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামালের সঙ্গে কলেজগুলোর অধ্যক্ষদের সভায় সশরীরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয় এবং পরে রুটিন প্রকাশ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, শুরুতেই অগ্রাধিকার ভিত্তিতে স্নাতক ২য় বর্ষের অনিয়মিত, মানোন্নয়ন ও বিশেষ (অনিয়মিত ও মানোন্নয়ন) পরীক্ষা হচ্ছে। পরে অন্যান্য বর্ষের নিয়মিত পরীক্ষা কার্যক্রমও সশরীরেই শুরু হবে।
দুপুরে সরেজমিনে ঢাকা কলেজে ঘুরে দেখা যায়, স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে মূল ফটক থেকেই স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে শিক্ষার্থীদের প্রবেশ করানো হচ্ছে। এছাড়া হলগুলোতেও আসন বিন্যাসে যথেষ্ট ফাঁকা রেখে বসানো হয়েছে বলে জানা গেছে।
ঢাকা কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ড. আব্দুল কুদ্দুস সিকদার বলেন, করোনাকালীন সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। এক্ষেত্রে শুরুতে অনিয়মিত এবং মানোন্নয়ন পরীক্ষার্থীদের অংশগ্রহণ করানো হলেও পর্যায়ক্রমে সব শিক্ষাবর্ষের পরীক্ষাও সশরীরে স্বাস্থ্যসুরক্ষা মেনে শুরু হবে।
পরীক্ষা কমিটির সদস্য ও কলেজের পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক আলতাফ মাহমুদ বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা যেন বজায় থাকে সেজন্য হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক নিশ্চিত করে ও বডি থার্মাল স্ক্যানার দিয়ে তাপমাত্রা পরীক্ষার পর শিক্ষার্থীদের হলে প্রবেশ করানো হচ্ছে। এছাড়াও যদি কোনো শিক্ষার্থীর অসুস্থতাজনিত কোনো উপসর্গ থাকে তবে তার জন্য আলাদা পরীক্ষা দেওয়ার ব্যবস্থা রয়েছে।
Tag :

বাইডেনের শরীরে কেবল ছড়িয়েই পড়েনি বরং বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে, ‘চরম যন্ত্রণায়’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট

ঢাবি অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের সশরীরে পরীক্ষা শুরু

Update Time : ০৯:২৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১