ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
এইচএসসি শিক্ষার্থীরা পাবেন ৬ হাজার টাকা ভর্তি সহায়তা, আবেদন যেভাবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমার খবরে আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম হ্রাস ইরানের সঙ্গে একটি সমঝোতার লক্ষ্যে প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছেন ট্রাম্প নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গজুড়ে সহিংসতা নির্বাচনে পরাজয় বরণের পরও মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ প্রত্যাখ্যান করলেন মমত, সংবিধান দেখিয়ে দেন শুভেন্দু বহুল আলোচিত ‘অ্যাভাটার’ ফিচারটি ধীরে ধীরে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ বিলাসবহুল একটি প্রমোদতরীতে প্রাণঘাতী হান্তাভাইরাসের প্রাদুর্ভাব, ৩ জনের মৃত্যু আজকের নামাজের সময়সূচি: ৬ মে ২০২৬ ঈদুল আজহার আগে নখ ও চুল কাটা নিয়ে ইসলামি বিধান কী? দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাজুস

তফসিল পিছিয়ে দেয়ার আহ্বান রওশন এরশাদের

অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে প্রয়োজনে তফসিল পিছিয়ে ভোটে সবার অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। তিনি বলেন, গণতন্ত্র ও জাতির প্রত্যাশা পূরণে রাষ্ট্রের অভিভাবক হিসেবে মহামান্য রাষ্ট্রপতি এই ভূমিকা রাখতে পারেন।

রোববার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাত করে বিরোধী দলীয় নেতা এ আহবান জানান।

বৈঠকে রওশন এরশাদের সঙ্গে উপস্থিত ছিলেন সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নান, পল্লীবন্ধুপুত্র রাহ্গির আল মাহি সাদ এরশাদ ও বিরোধী দলীয় নেতার মূখপাত্র কাজী মো. মামুনূর রশিদ।

দুপুর ১২ টায় বঙ্গভবনে প্রবেশ করেন বিরোধী দলীয় নেতা ও জাপার শীর্ষ নেতারা। প্রায় পৌনে একঘণ্টারও বেশি সময় রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে বাইরে এসে অপেক্ষমাণ সংবাদমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন রওশন এরশাদ।

তিনি বলেন, আমরা সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। তাই নির্বাচন কমিশনের কার্যক্রমকে স্বাগত জানাই। কিন্তু ঘোষিত তফসিলের সময় যথেষ্ট নয়। এছাড়া রাজনৈতিক প্রেক্ষাপটে তফসিল ঘোষণা করতে কিছুটা বিলম্বও হয়েছে। সে কারণে তফসিলের সময়সীমা আরো কিছুটা বর্ধিত করা প্রয়োজন বলে মনে করেন বিরোধী দলীয় নেতা।

রওশন এরশাদ বলেন, মনোনয়ন দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর আয়কর রিটার্নেরও শেষ দিন। তাই মনোনয়ন দাখিলে আয়কর রিটার্নের রিপোর্ট দিতে সমস্যা হবে। এসব কারণে তফসিল পিছিয়ে দিতে রাষ্ট্রপতিকে উদ্যোগ নেয়ার আহবান জানান বিরোধী দলীয় নেতা।

এছাড়া নির্বাচনে সব দলের অংশ নিশ্চিত করতে রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতিকে রাজনৈতিক দলগুলোকে সংলাপের বসার উদ্যোগ নেয়ার আহবান করেন বেগম রওশন এরশাদ এমপি।

পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা ও বিরোধী দলীয় নেতার মুখপাত্র কাজী মামুনূর রশিদ।

Tag :
জনপ্রিয়

এইচএসসি শিক্ষার্থীরা পাবেন ৬ হাজার টাকা ভর্তি সহায়তা, আবেদন যেভাবে

তফসিল পিছিয়ে দেয়ার আহ্বান রওশন এরশাদের

Update Time : ১২:৩৩:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩