ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর ফরিদপুর জেলা পরিষদের ৬০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া

তাইওয়ানে হামলা চালানোর লক্ষ্যবস্তু ঠিক করছে চীন

তাইওয়ানে হামলা চালানোর লক্ষ্যবস্তু ঠিক করছে চীন। দ্বিতীয় দিনের মতো তাইওয়ানের চারপাশ ঘিরে সামরিক মহড়া চালাচ্ছে দেশটির সেনারা।
তাইওয়ানকে সতর্ক করে দিতেই চীন এই মহড়া চালাচ্ছে। গত সপ্তাহে তাইওয়ানের প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে ক্ষুব্ধ অবস্থানে রয়েছে চীন। তার পাল্টা ব্যবস্থা হিসেবে তাইওয়ানের চারপাশ ঘিরে ফেলেছে চীনা সেনারা। যদিও যুক্তরাষ্ট্র চীনের প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়েছে।
শনিবার তাইওয়ান জানিয়েছে, ৭১টি চীনা যুদ্ধ বিমান তাদের চারপাশ প্রদক্ষিণ করেছে। এরমধ্যে তাইওয়ানের সীমান্ত বরাবর দিয়ে গেছে ৪৫টি চীনা যুদ্ধ বিমান। এছাড়াও এই সামরিক মহড়ায় অংশ নিয়েছে চীনের নয়টি যুদ্ধ জাহাজ। সোমবার পর্যন্ত এই মহড়া অব্যাহত রাখবে বেইজিং।
তাইওয়ানের প্রতিরক্ষা কর্মকর্তাদের অভিযোগ- প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের যুক্তরাষ্ট্র সফরকে অজুহাত বানিয়ে সামরিক মহড়া চালাচ্ছে বেইজিং। এতে ওই অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।
চীনের পাল্টা ব্যবস্থা হিসেবে তাইওয়ানের নৌবাহিনী ও কোস্টগার্ডকেও সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
সূত্র: বিবিসি
Tag :
জনপ্রিয়

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ

তাইওয়ানে হামলা চালানোর লক্ষ্যবস্তু ঠিক করছে চীন

Update Time : ০৫:১৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩