ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৯ জুন ২০২৬ ‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

তাসকিন একাই তুলে নিয়েছেন পাঁচটি উইকেট, মহাবিপাকে দক্ষিণ আফ্রিকা

স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে দারুণ করছেন তাসকিন আহমেদ। এখন পর্যন্ত তিনি একাই তুলে নিয়েছেন পাঁচটি উইকেট। আর সব মিলিয়ে ৮ উইকেট হারিয়ে মহা বিপাকে বাভুমা বাহিনী।

সেঞ্চুরিয়নের এ ম্যাচে টস জিতে আগে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। শুরুতে কুইন্টন ডি ককের উইকেট নিয়ে বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন মেহেদী হাসান মিরাজ। পরে দুটি উইকেট তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলে দেন তাসকিন আহমেদ। পরে সাকিবও নিয়েছেন এক উইকেট। সাকিবের পর সফল হন শরিফুল। এরপর আবার পর পর ৩টি উইকেট তুলে নেন তাসকিন আহমেদ।

ফলে মহা বিপাকেই রয়েছে দক্ষিণ আফ্রিকা। শেষ খবর পাওয়া পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৮ উইকেটে ১২৬ রান, ২৯ ওভার।

মালানের সঙ্গে উদ্বোধনী জুটিতে ককের পথচলা শুরুতে ছিল বেশ সাবলীল। ইনিংসের প্রথম ওভারে রিভিউ নষ্ট করে বাংলাদেশ। শরিফুল ইসলামের বলে মালানের বিপক্ষে কট বিহাইন্ডের রিভিউ নিয়ে ব্যর্থ হয় তামিমরা। ষষ্ঠ ওভারে গিয়ে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। মেহেদী হাসানের বলে মাহমুদউল্লাহর হাতে বন্দী হন কুইন্টন ডি কক। ৮ বলে মাত্র ১২ রান করেন প্রোটিয়া ওপেনার।
দলীয় ৬৯ রানে তৃতীয় উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। তাসকিনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার জানেমান মালান। ৫৬ বলে ৩৯ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ৭টি চারের মার। এরপর স্বরূপে সাকিব আল হাসান। এলবির ফাদে ফেলেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমাকে। যদিও রিভিউ চেয়ে ব্যর্থ হয় স্বাগতিকরা। ১১ বলে মাত্র ২ রান করেন বাভুমা। শরিফুল ফেরান রসি ভন ডার ডোসেনকে। ডোসে ১০ বল খেলে করেন ৪ রান। এরপর তাসকিন একে একে ফেরান ডয়াইন প্রেটোরিয়া, ডেভিড মিলার ও কাগিসো রাবাদাকে।
Tag :

প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে

তাসকিন একাই তুলে নিয়েছেন পাঁচটি উইকেট, মহাবিপাকে দক্ষিণ আফ্রিকা

Update Time : ০১:৪৮:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২