ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

তীব্র স্রোতের কারণে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে শুক্রবারও ফেরি চলাচল বন্ধ

তীব্র স্রোতের কারণে দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে শুক্রবারও ফেরি চলাচল বন্ধ রয়েছে। এর আগে, বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, পদ্মায় আকস্মিক তীব্র স্রোত ও ঘূর্ণাবর্তের তোড়ে নৌপথের টার্নিং পয়েন্ট থেকে মার্কিং বয়া ভেসে গেছে। এ কারণে ফেরি চলাচলে দিকনির্ণয় করতে সমস্যা হচ্ছে। তাই দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

বিআইডব্লিউটিসি বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন জানান, শিমুলিয়া-বাংলাবাজার নৌপথের ফেরিগুলো পদ্মা সেতুর নিচ দিয়ে চলাচল করে। ফলে তীব্র স্রোতে যেকোনো দুর্ঘটনার শঙ্কায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে ফেরি চলাচল অব্যাহত রয়েছে। এই নৌপথ আটটি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক (মেরিন) আহাম্মদ আলী জানান, লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ফেরি চলাচলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

Tag :
জনপ্রিয়

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান

তীব্র স্রোতের কারণে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে শুক্রবারও ফেরি চলাচল বন্ধ

Update Time : ১১:২৪:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২