ঢাকা ০৮:২২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে অধ্যাপক মোহাম্মদ আবদুস সামাদ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান দেশের বাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ ১২০০ জনের বেশি আজকের নামাজের সময়সূচি: ২৯ আগস্ট ২০২৬ বিশ্বের সব দেশকে ইরানের সতর্কবার্তা আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা ফরিদপুরের প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক এমএ সামাদ স্যারের সংবর্ধনা অনুষ্ঠান আগামীকাল ২৯ আগষ্ট শনিবার ৬২ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত, দেশে মারাত্মক বিদ্যুৎ বিপর্যয় ভয়াবহ হিমবাহধস ও বন্যার পর এবার তিব্বতে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বিশ্ববাজারে সোনার দাম আরও কমেছে

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি গ্রামে দাবানলে নিহত ৫

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি গ্রামে দাবানল ছড়িয়ে পড়াছে। এতে ওই অঞ্চলের অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় অর্ধশত বাসিন্দা। তাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। শুক্রবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোকা এক্সে এক পোস্টে বলেছেন, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মারদিনের কাছে দুটি এলাকায় আগুন ছড়িয়ে পড়ায় পাঁচজন মারা গেছে এবং ৪৪ জন আহত হয়েছে। এদের মধ্যে ১০ জন গুরুতর আহত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে রাতে বিশাল আকারের অগ্নিকুণ্ড জ্বলতে দেখা গেছে। সঙ্গে আকাশে বড় কালো ধোঁয়ার মেঘও দেখা গেছে এসব ছবিতে।

কোচা জানান, ঘটনাস্থলে চারটি জরুরি সেবাদাতা দল ও ৩৫টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানান, বৃহস্পতিবার দিনের শেষে দিয়াবাকিরের ৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত একটি জায়গায় আগুনের সূত্রপাত ঘটে। জোরালো বাতাসের কারণে তা দ্রুত পাঁচটি গ্রামে ছড়িয়ে পড়ে দাবানলের আকার ধারণ করে। দুর্ভাগ্যজনকভাবে দিয়ারবাকিরের তিনজন ও মারদিনের দুইজন প্রাণ হারিয়েছেন।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে অধ্যাপক মোহাম্মদ আবদুস সামাদ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি গ্রামে দাবানলে নিহত ৫

Update Time : ১০:২৩:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪