ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয় ফরিদপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন

তৌফিক-ই-ইলাহীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।

তিনি বলেন, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে তৌফিক-ই-ইলাহীকে গ্রেফতার করা হয়েছে। কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে জানতে চাইলে ডিবি কর্মকর্তা রেজাউল বলেন, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সেগুলো যাচাই করে দেখা হচ্ছে।

এদিকে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রিয়াজ মাহমুদ আয়নালকে গ্রেফতার করা হয়েছে। অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে পালানোর চেষ্টাকালে ঝিনাইদহ জেলা পুলিশ তাদের গ্রেফতার করে। এ দুজন ডিএমপি আদাবর থানা ও জিএমপি বাসন থানার দুটি পৃথক হত্যা মামলার আসামি।

সাবেক আমলা তৌফিক-ই-ইলাহী চৌধুরী ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা গত ৫ অগাস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে তৌফিক-ই-ইলাহী চৌধুরী আত্মগোপনে ছিলেন।

Tag :

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয়

তৌফিক-ই-ইলাহীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ

Update Time : ০৬:৪৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪