ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৩০ মে ২০২৬ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার অন্তত ৭০ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু

দাদাগিরির অন্তিম পর্বে এই প্রথম একসঙ্গে অনস্ক্রিন নাচতে দেখা যাবে সৌরভ ও ডোনাকে

কিছুদিন আগেই সৌরভ গাঙ্গুলি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন যে খুব শীঘ্রই শেষ হতে চলেছে ‘দাদাগিরি সিজন নাইন’। অবশেষে সেই দিন চলে এলো। দাদাগিরির গ্র্যান্ড ফিনালের শুট হয়ে গেল শুক্রবার। বিশ্ববাংলা কনভোকেশন সেন্টারে দীর্ঘ ৯ ঘণ্টা ধরে চলে শুটিং। বেশ কয়েকটি চমক থাকছে চূড়ান্ত পর্বে, তা আর বলার অপেক্ষা রাখে না। তবে এরই মধ্যে চমকপ্রদ বিষয় হল, দাদাগিরির অন্তিম পর্বে এই প্রথম একসঙ্গে অনস্ক্রিন নাচতে দেখা যাবে সৌরভ ও ডোনাকে।

ডোনার নাচের স্কুল দীক্ষামঞ্জরীর সঙ্গে বরাবরই যুক্ত সৌরভ। এমনকী ডোনা ও সানার নানা অনুষ্ঠানেও দর্শকাসনে দেখা যায় তাকে। কিন্তু মঞ্চে ডোনার সঙ্গে কখনই নাচতে দেখা যায়নি সৌরভকে। তবে এই নাচ কোনো ক্লাসিকাল ডান্স ফর্ম নয়। একেবারে ক্যাজুয়ালভাবেই বলিউডের গানে বল ডান্স করতে দেখা গেল সৌরভ ও ডোনাকে। এই প্রথম কোনও মঞ্চে প্রকাশ্যে একসঙ্গে নাচলেন তারকা দম্পতি। সাদা শার্ট ও কালো ভেস্ট ব্লেজারে সৌরভের লুক ছিল বরাবরের মতোই স্মার্ট ও হ্যান্ডসাম। অন্যদিকে ডোনার পরনে ছিল গোলাপি রঙের শাড়ি।

সৌরভ বরাবরই বলেন তিনি শাহরুখ খানের ফ্যান। এসআরকের ‘ওম শান্তি ওম’ ছবির ‘আঁখো মে তেরি আজব সি আজব সি অদায়েঁ হ্যায়’ গানেই চুটিয়ে নাচলেন সৌরভ ও ডোনা। এছাড়াও অন্তিম পর্বে হাজির থাকবেন প্রসেনজিৎ চ্যাটার্জী ও দিতিপ্রিয়া রায়। প্রতিযোগীদের খেলায় সাহায্য করবেন প্রসেনজিৎ চ্যাটার্জী। এছাড়াও গ্র্যান্ড ফিনালেতে গান গাইবেন রূপম, সোমলতা আচার্য, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, জোজো ও মনোময় ভট্টাচার্য। আগামী ৫ জুন সম্প্রচারিত হবে দাদাগিরির গ্র্যান্ড ফিনালে। খবর জি২৪ ঘণ্টার।

Tag :

চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড়

দাদাগিরির অন্তিম পর্বে এই প্রথম একসঙ্গে অনস্ক্রিন নাচতে দেখা যাবে সৌরভ ও ডোনাকে

Update Time : ০৪:৪৬:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২