ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুক্র ও শনিবার হালকা থেকে মাঝারি ধরনে বৃষ্টি হবে; তবে পরশু অর্থ্যাৎ রোববার বৃষ্টিপাত কিছুটা কমতে পারে।
শুক্রবার সকালে পূর্বাভাসে এতথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে অধিদপ্তর বলছে, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী ৭২ ঘণ্টা অর্থ্যাৎ রোববারের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অনলাইন ডেস্ক 



















