ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৩০ মে ২০২৬ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ

দেশের ইতিহাসে প্রথমবারের মতো সংবাদ পাঠ করলেন কৃত্রিম বুদ্ধিমত্তার অপরাজিতা

দেশের ইতিহাসে প্রথমবারের মতো সংবাদ পাঠ করলেন কৃত্রিম বুদ্ধিমত্তার অপরাজিতা। বুধবার সন্ধ্যা ৭টায় চ্যানেল২৪ এর বুলেটিনে সংবাদ পাঠ করেন অপরাজিতা।

এ বিষয়ে চ্যানেল ২৪ এর সিনিয়র নিউজ এডিটর আব্দুল কাইয়ুম তুহিন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার অনেক ধরনের ইতিবাচক সুবিধার বিষয় উঠে এসেছে। তাই আমরাও চাইছি সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তিগত দিক থেকে তাল মিলিয়ে এগিয়ে চলার। সে লক্ষ্যেই আমাদের এই আয়োজন। আশা করছি দেশের ইতিহাসে এক বিল্পব ঘটাবে এআই প্রযুক্তি।

কৃত্রিম বুদ্ধিমত্তার কিংবা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই প্রযুক্তি বিশ্বজুড়ে মানুষের অনেক কাজই সহজ করে দিয়েছে। মানুষের জন্য জটিল অনেক সমস্যা সহজেই সমাধান করে দিচ্ছে এই প্রযুক্তি।

তবে কৃত্রিম বুদ্ধিমত্তার রোবটের বিরুদ্ধে মানুষের সবচেয়ে বড় আশঙ্কা—এর বিস্তার মানবসভ্যতার জন্য হুমকি। রোবটের কারণে মানুষ শুধু যে চাকরি হারাবে তা-ই নয়, একদিন এরা মানুষের বিরুদ্ধে বিদ্রোহও করে বসতে পারে বলেও মনে করছেন অনেক বিজ্ঞানী।

তবে সবাইকে আশ্বস্ত করে গত শুক্রবার এক এআই ফোরামে রোবটরা বলেছে যে এরা মানুষের চাকরি খাবে না। মানুষের বিরুদ্ধে বিদ্রোহও করবে না।

সূত্র: চ্যানেল ২৪

Tag :

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দেশের ইতিহাসে প্রথমবারের মতো সংবাদ পাঠ করলেন কৃত্রিম বুদ্ধিমত্তার অপরাজিতা

Update Time : ০২:০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩