ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৩ জুন ২০২৬

দেশের উপকূলে আগামী রোববার আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘রেমাল’

দেশের উপকূলে আগামী রোববার (২৬ মে) আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘রেমাল’। আবহাওয়া অফিস জানিয়েছে, রেমাল লঘুচাপ থেকে নিম্নচাপে পরিণত হয়েছে। সন্ধ্যার পরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর ঘূর্ণিঝড়ের রূপে বাংলাদেশের সুন্দরবন ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। শুক্রবার (২৪ মে) সকালে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, রেমাল সাইক্লোনে পরিণত হলে সুন্দরবন, খুলনা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, কলকাতা অতিক্রম করতে পারে। বর্তমানে চট্টগ্রাম থেকে ৮৭০ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড়টি। এটি আঘাত হানলে সিলেট উত্তরাঞ্চল ছাড়া সারাদেশে বৃষ্টি হবে।

এছাড়া রেমালকে সামনে রেখে জেলেদের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। ১ নম্বর বিপদসংকেত দেওয়া ছাড়াও তাদের সমুদ্র থেকে নিরাপদে চলে আসার আহবান জানানো হয়েছে।

ঘূর্ণিঝড় ‘রেমাল’ একটি আরবি শব্দ। যার বাংলা অর্থ বালু। নামটি দিয়েছে ওমান। বঙ্গোপসাগরে যেসব ঘূর্ণিঝড় সৃষ্টি হবে সেগুলোর নাম আগে থেকেই ঠিক করা থাকে।

Tag :

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল

দেশের উপকূলে আগামী রোববার আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘রেমাল’

Update Time : ১১:৩৯:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪