ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

দেশের তিন জেলায় একদিনে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০১:৪৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
  • ২৫১ Time View
দেশের তিন জেলায় একদিনে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজনই কৃষক এবং একজন নৌকার মাঝি।
বুধবার (১০ মে) মাগুরায় তিনজন, রাজবাড়ীতে দুইজন এবং সিরাজগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু হয়।
মাগুরা প্রতিনিধি জানিয়েছেন,  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে তিন কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। বুধবার বিকেলে উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের চরচৌগাছি গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পাটক্ষেতে কাজ করছিলেন কয়েকজন কৃষক। দুপুরের দিকে হঠাৎ আকাশে মেঘ জমে ও হালকা বৃষ্টি হয়। এসময় বজ্রপাতে কৃষক শাহাদাত হোসেন (৫৬), নিজাম শেখ (৬০) ও মোহাম্মদ আলী (৫৫) মারা যান। এ ঘটনায় নজরুল ইসলাম নামের আরও এক কৃষক গুরুতর আহত হন।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) লিটন কুমার সরকার বজ্রপাতে তিন কৃষক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাজবাড়ী প্রতিনিধি জানান, রাজবাড়ীর বালিয়াকান্দি ও কালুখালী উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে বালিয়াকান্দির বিলপাকুরিয়া ও কালুখালীর মদাপুরে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন বালিয়াকান্দির বিলপাকুরিয়া এলাকার সামাদ জোর্য়াদ্দারের ছেলে ইমদাদুল হক (২৮) এবং কালুখালীর মদাপুর এলাকার বাসুদেব সিংয়ের ছেলে কুমত সিং (৪২)। তারা দুজনই পেশায় কৃষক।
জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে রাজবাড়ীর বিভিন্ন এলাকায় ঝড়ো বাতাস, বৃষ্টি ও বজ্রপাত হয়। এসময় ইমদাদুল হক বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাঈদুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, একই সময় কালুখালীর মদাপুর এলাকার কুমত সিং তার বাড়ির অদূরে ভুট্টাক্ষেতে কাজ করছিলেন। এসময় বজ্রপাত হলে তিনিও গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বজ্রপাতে ওই দুই কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় বজ্রপাতে সাদ্দাম হোসেন (৩৪) নামে এক নৌকার মাঝির মৃত্যু হয়েছে। তিনি ওই উপজেলার হাটাইল গ্রামের আজাহার সিকদারের ছেলে।
বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের যমুনা নদীর হাটাইল চর এলাকায় এ ঘটনা ঘটে।
চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেল ৪টার দিকে নৌকা নিয়ে ভূতের মোড় থেকে হাটাইল চরে আসার সময় প্রবল বাতাস ও বৃষ্টির কবলে পড়েন সাদ্দাম হোসেন। এসময় বজ্রপাতে তিনি নৌকা থেকে নদীতে পড়ে যান। খবর পেয়ে স্বজনসহ স্থানীয়রা নৌকা এবং জাল দিয়ে অনেক খোঁজাখুঁজি করে তার মরদেহ উদ্ধার করেন।
Tag :
জনপ্রিয়

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান

দেশের তিন জেলায় একদিনে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে

Update Time : ০১:৪৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩