ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল আদ্-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর সম্ভাব্য কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর ‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ মে ২০২৬

দেশের দ্বিতীয় স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-২’ উৎক্ষেপণের জন্য স্মারক স্বাক্ষর করেছে সরকার

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:১৫:২৭ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
  • ৩২৯ Time View

দেশের দ্বিতীয় স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-২’ উৎক্ষেপণের জন্য রুশ প্রতিষ্ঠান গ্লাভ কসমসের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে সরকার।

বুধবার বিকেলে রাজধানীতে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির কার্যালয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিএসসিএলের চেয়ারম্যান ও সিইও ড. শাহজাহান মাহমুদ এবং গ্লাভকসমসের মহাপরিচালক দিমিত্রি লস্কুতন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সহযোগিতা স্মারকে সই করেন। এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে মোস্তফা জব্বার বলেন, রাশিয়া সরকারের সহযোগিতায় ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-২’ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। ২০১৮ সালের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের ধারাবাহিকতায় ২০২১ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ফাইভ-জি যুগে প্রবেশ করেছে।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, আমরা তৃতীয় সাবমেরিন কেব্‌ল সংযোগ স্থাপনে ইতিমধ্যে কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি সই করেছি যা বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। আমাদের তৃতীয় অঙ্গীকার বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ নির্মাণ করা। এই সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে তার অভিযাত্রা আলোর মুখ দেখল।

এ সময় তিনি আশা প্রকাশ করেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণের মধ্য দিয়ে বাংলাদেশ ও রাশিয়ার সম্পর্ক আগামী দিনগুলোতে আরও সুদৃঢ় হবে। বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট হবে আর্থ অবজারভেটরি ক্যাটাগরির স্যাটেলাইট। সাধারণত আবহাওয়া পর্যবেক্ষণ করতে এ ধরনের স্যাটেলাইট ব্যবহার করা হয়।

বাংলাদেশ ২০১৮ সালের ১২ মে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে উৎক্ষেপণ করে। এর মাধ্যমে বিশ্বের ৫৭তম দেশ হিসেবে স্যাটেলাইট ক্লাবে প্রবেশ করে বাংলাদেশ।

প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণে দুই হাজার ৯০২ কোটি টাকা খরচ হয়। বঙ্গবন্ধু-১ ছিল মূলত কমিউনিকেশন স্যাটেলাইট। বাংলাদেশের জন্য এই স্যাটেলাইটটি তৈরি করেছিল ফ্রান্সের প্রতিষ্ঠান থ্যালাস এলিনিয়ার স্পেস।

দেশের প্রথম স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’-এর সফলতার ধারাবাহিকতায় ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-২’ উৎক্ষেপণের কার্যক্রম শুরু করেছিলো বাংলাদেশ।

Tag :

ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল

দেশের দ্বিতীয় স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-২’ উৎক্ষেপণের জন্য স্মারক স্বাক্ষর করেছে সরকার

Update Time : ০৫:১৫:২৭ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২