ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

দেশের সব থানায় পুরোদমে কার্যক্রম শুরু হয়েছে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০১:০২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪
  • ১৮০ Time View

পুলিশের কর্মবিরতির পর দেশের সব থানায় পুরোদমে কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমকে দেয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তাটিতে বলা হয়, দেশে মোট ৬৩৯ থানার সব কটিই পুরোদমে কার্যক্রম শুরু করেছে। এর মধ্যে মহানগরের (মেট্রোপলিটন) আওতাধীন ১১০টি এবং জেলা পর্যায়ের থানা ৫২৯টি থানা তাদের কার্যক্রম শুরু করেছে। এছাড়া রেলওয়ে পুলিশের ২৪টি থানার সব কটিই পুরোদমে কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অভ্যুত্থানের পর পতন হয় শেখ হাসিনা সরকারের। এর পরপরই ৫ আগস্ট বিকেল থেকে রাজধানীর বিভিন্ন থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুড়িয়ে দেয়া হয় থানা-পুলিশের কাজে ব্যবহৃত গাড়ি। অনেক জায়গায় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম ও নথি লুট করা হয়। এর পরপরই দেশের বিভিন্ন এলাকার পুলিশি কার্যক্রম বন্ধ হয়ে যায়।

এ ঘটনার পর পুলিশ সদস্যরা আর থানায় আসতে সাহস পাননি। পরে পুলিশের বিভিন্ন স্থাপনা পাহারা দেয়ার জন্য আনসার সদস্যদেরকে মোতায়েন করা হয়। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে পুনরায় শুরু হয় পুলিশি কার্যক্রম। এসময় দেখা যায় থানার নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে সেনাসদস্যদের। পুলিশ সদরদপ্তরের ঘোষণার পর এবার পুরোদমে শুরু হয় দেশের সকল থানার কার্যক্রম।

Tag :
জনপ্রিয়

নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়

দেশের সব থানায় পুরোদমে কার্যক্রম শুরু হয়েছে

Update Time : ০১:০২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪