ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান পদত্যাগপত্রে কি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

দেশের সব মহানগরে বাসে অর্ধেক ভাড়া চালু করার ঘোষণা দিয়েছেন বাস মালিকেরা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:৪৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
  • ২৯৮ Time View
শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে ঢাকার পর চট্টগ্রামসহ দেশের সব মহানগরে বাসে অর্ধেক ভাড়া চালু করার ঘোষণা দিয়েছেন বাস মালিকেরা। আগামী ১১ ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানান পরিবহণ নেতারা।
রবিবার (০৫ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ।
এ সময় অর্ধেক ভাড়া ঘোষণার পাশাপাশি বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হয়। এ ছাড়া মহানগরের বাইরে জেলা শহর ও গ্রামে আপাতত অর্ধেক ভাড়া চালুর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানানো হয়েছে।
খন্দকার এনায়েত উল্ল্যাহ বলেন, আগামী ১১ ডিসেম্বর, অর্থাৎ শনিবার থেকে চট্টগ্রাম সিটিতে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া কার্যকর হবে। কয়েকদিন ধরে মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা করে আমরা এটি স্থির করেছি। শিক্ষার্থীরা যখন বাসে উঠে অর্ধেক ভাড়া দেবেন, তখন তাকে ছবিযুক্ত আইডি কার্ড দেখাতে হবে। সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত অর্ধেক ভাড়া কার্যকর থাকবে। সরকারি, সাপ্তাহিক এবং মৌসুমি ছুটিসহ অন্যান্য ছুটির সময় অর্ধেক ভাড়া কার্যকর হবে না। চট্টগ্রাম শহরের মতো অন্য জেলায় সিটি সার্ভিস থাকলে সবগুলোতে একই নিয়ম প্রযোজ্য হবে। আমরা আশা করি, এই ঘোষণার পর শিক্ষার্থীরা নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাবেন।
এর আগে গত ৩০ নভেম্বর ঢাকা মহানগরে বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া কার্যকরের সিদ্ধান্ত নেন বাস মালিকেরা। পরে গত ১ ডিসেম্বর থেকে এটি কার্যকর হয়।
Tag :
জনপ্রিয়

দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে

দেশের সব মহানগরে বাসে অর্ধেক ভাড়া চালু করার ঘোষণা দিয়েছেন বাস মালিকেরা

Update Time : ১০:৪৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১