ঢাকা ০৪:১২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৩ জুন ২০২৬ ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ বিশ্ব জুড়ে সার্ভার ডাউন

দেশের ৭ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৭:০৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
  • ৩৪৪ Time View

দেশের সাত অঞ্চলের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া উত্তরাঞ্চলে তাপমাত্রা কমতে পারে এবং অন্যান্য স্থানে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (৭ এপ্রিল) রাতে আবহাওয়ার এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাস আরো জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং তা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ ছাড়া বলা হয়েছে, দেশের যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঢাকায় ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ তাপমাত্রা আরো কমতে পারে।

আগামী তিন দিনের আবহাওয়া পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে আবহাওয়া মোটামুটি এ রকমই থাকবে।

Tag :

মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

দেশের ৭ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস

Update Time : ০৭:০৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১