ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের প্রাণ গেছে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু, শনাক্তের হার ১.৩৬ শতাংশ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১২:০১:০২ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
  • ৩৪৭ Time View
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু ও নতুন করে ২৩২ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৮০৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া  এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৬৭ হাজার ১৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৫৬৪ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৩০ হাজার ৬৪৭ জন করোনা থেকে সুস্থ হলো।
শুক্রবার (২২ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৩২টি ল্যাবে ১৭ হাজার ১০০টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ১৭ হাজার ১০৫টি। করোনা শনাক্তের হার এক দশমিক ৩৬ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৫ দশমিক ৩৮ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন চারজন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ দুজন ও নারী দুজন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ১৭ হাজার ৮০৮ জন ও নারী নয় হাজার ৯৯৭ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন রয়েছেন।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে দুজন, চট্টগ্রাম বিভাগে একজন ও বরিশাল বিভাগে একজন। সরকারি হাসপাতালেই চারজনের মৃত্যু হয়েছে।
দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।
Tag :
জনপ্রিয়

‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু, শনাক্তের হার ১.৩৬ শতাংশ

Update Time : ১২:০১:০২ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১