ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ২৫ জনের মৃত্যু, শনাক্তের হার ৪.৩৬ শতাংশ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১২:৪৮:২৬ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১
  • ৩১৫ Time View

করোনাভাইরাসে দেশে একদিনে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে এক হাজার ২১২ জন। এর আগে রোববার ২১ জনের মৃত্যু এবং ৯৮০ জন রোগী শনাক্ত হয়।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৮ হাজার ৪৮৫ জনের। পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ৭৮৭টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৬ লাখ ৪৬ হাজার ৯৩৭টি। মোট পরীক্ষার তুলনায় রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৫২ হাজার ৫৬৩ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৭ হাজার ৪৩৯ জনের।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ হাজার ২০২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ লাখ ১২ হাজার ৬৮১ জন।

নতুন নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৪ দশমিক ৩৬ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ঢাকা বিভাগের ৯২০, ময়মনসিংহে ৩৬, চট্টগ্রামে ৯৩, রাজশাহীতে ৩৫, রংপুরে ৩৩, খুলনায় ৬৫, বরিশালে ১৭, সিলেটে ১৩ জন রয়েছেন।

এছাড়া মৃত্যু ২৫ জনের মধ্যে ১৩ জন পুরুষ এবং ১২ জন নারী। এদেরমধ্যে ঢাকা বিভাগের ৯, চট্টগ্রামে ৮, রাজশাহীতে ০, খুলনায় ৩, বরিশালে ০, সিলেটে ৩, রংপুরে ২ এবং ময়মনসিংহে ০ জন মারা গেছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৪ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৬, ৪১ থেকে ৫০ বছরের ৩, ৩১ থেকে ৪০ বছরের ১ এবং ২১ থেকে ৩০ বছরের ১ জন রয়েছেন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ

গত ২৪ ঘণ্টায় আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে ৪২২ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ হয়েছে ৮ জনের। এছাড়া হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৭ জন রোগী ভর্তি হলেও ছাড়পত্র পাননি কেউ।

প্রসঙ্গত, কোভিড ও নন কোভিড রোগীদের সম্পূর্ণ পৃথক চিকিৎসার ব্যবস্থা রয়েছে আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে। এমনকি দুটি বিভাগের চিকিৎসক, নার্সসহ কর্মরত প্রত্যেকের আলাদা থাকার ব্যবস্থা করা হয়েছে। করোনা চিকিৎসা ছাড়া অন্য সকল চিকিৎসা সেবা কার্যক্রম আগের মতই চলমান রয়েছে।

Tag :

সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ২৫ জনের মৃত্যু, শনাক্তের হার ৪.৩৬ শতাংশ

Update Time : ১২:৪৮:২৬ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১